Railway Waiting List: কলকাতা এবার জনশূন্য হবে? রেলের আশঙ্কার কারণ জানলে আশ্চর্য হবেনই

Railway Waiting List: রাত পোহালেই মহালয়া। কার্যত উৎসবের শুরু। আর এই উৎসবের মরশুমে বহু মানুষ বেড়াতে যান। কিন্তু কয়েক বছর করোনা সহ বিভিন্ন কারনে বেড়াতে যাওয়ার প্রবণতা অনেকটাই কম ছিল। কিন্তু পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।

কলকাতার ভিড় নয়, পুজোর ছুটি দূরে কোথাও কাটাতেই বেশি ভালোবাসছেন ভ্রমণ পিপাসু বাঙালি। আর তা দেখে রেলের আশঙ্কা, পুজোও (Durga Puja 2023) কি জনশূন্য হবে কলকাতা! সম্প্রতি রেলের তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ক্রমশ দূরপাল্লার ট্রেনগুলিতে ওয়েটিং লিস্টের (Railway Waiting List) তালিকা লম্বা হচ্ছে।

Railway Waiting List

এমনকি রাজধানী কিংবা বন্দে ভারত এক্সপ্রেসেও ওয়েটিং লিস্টের (Railway Waiting List) তালিকা এতটাই দীর্ঘ যে তা দেখে কার্যত আঁতকে উঠছেন রেল আধিকারিকরা। এই অবস্থায় বিশেষ বার্থ দেওয়া আর সম্ভব নয় বলেও জানাচ্ছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

এক ভিডিও বার্তায় তিনি বলছেন, যেভাবে ওয়েটিং লিস্ট (Railway Waiting List) বাড়ছে তাতে কলকাতায় জনসমুদ্র দেখা যাবে না। এমনকি কলকাতা জনশূন্য হয়ে পড়তে পারেন বলেও আশঙ্কা কৌশিক মিত্রের। তিনি বলেন, বেশির ভাগ মানুষই ষষ্ঠীর দিন যাত্রা করতে চাইছেন। এই অবস্থায় নতুন করে কালকা মেলে আর বার্থ দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন ওই রেল আধিকারিক। বিশেষ করে যারা শিমলায় বেড়াতে যান তাঁরা এই ট্রেন ব্যবহার করেন।

ফলে এই ট্রেন ষষ্ঠীর দিনে ৩০০ এর উপরে ফার্স্ট ক্লাস এসিতে (Railway Waiting List) ওয়েটিং লিস্ট, ৪০০ এর উপর স্লিপার ক্লাসে ওয়েটিং লিস্ট (Railway Waiting List)। এমনকি শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসে ইতিমধ্যে ২৫০ পেরিয়ে গিয়েছে ওয়েটিং লিস্ট (Railway Waiting List)।

শুধু তাই নয় বন্দে ভারতের অবস্থায় করুন বলেই মত রেলের। ওই ভিডিও বার্তায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানাচ্ছেন, অনেকেই এই ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া অনেক বেশী বলে মনে করেন। আর সেখানেও ওয়েটিং লিস্টের (Railway Waiting List) তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে সাধারণ ক্লাসে ওয়েটিং লিস্ট ১৫০ এরও বেশি। এক্সিকিউটিভ ক্লাসে ওয়েটিং লিস্ট ৮০ জন।

অন্যদিকে দার্জিলিং মেলে স্লিলার ক্লাসের ওয়েটিং লিস্টের (Railway Waiting List) তালিকা ৩০০ এরও বেশি বলেও জানিয়েছেন ওই রেল আধিকারিক। ফলে যাদের হাতে ওয়েটিং ট্রেনের টিকিট আছে তাঁরা জাস্ট ভুলে যান এই বছর পুজোয় বেড়াতে যাওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+