বাঁকুড়ায় ছাপ্পার অভিযোগে বিজেপি-তৃণমূল সংঘর্ষ ঘিরে ধুন্ধুমার! আহত ৩
ষষ্ঠদফার নির্বাচনে এদিন সকাল থেকে হিংসা হানাহানির খবর আসতে থাকে বিশেষত ঘাটাল আসনকে কেন্দ্র করে। কিন্তু বেলা বাড়তেই খবর আসে বাঁকুড়া থেকে। সেখানের গরমের পারদ চড়লেও ভোট ঘিরে অশান্তি থামানো যায়নি।
ষষ্ঠদফার নির্বাচনে এদিন সকাল থেকে হিংসা হানাহানির খবর আসতে থাকে বিশেষত ঘাটাল আসনকে কেন্দ্র করে। কিন্তু বেলা বাড়তেই খবর আসে বাঁকুড়া থেকে। সেখানের গরমের পারদ চড়লেও ভোট ঘিরে অশান্তি থামানো যায়নি।

জানা গিয়েছে, বাঁকুড়ার সারেঙ্গায় একটি বুথে বাইরে থেকে এসে কয়েকজন ঘোরাফেরা করছিল। আর তা নিয়েই সরব হয় বুথের মধ্যে থাকা কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী। এরপরই বিজেপির সঙ্গে তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা। চলে মারপিট। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। বিজেপি ও তৃণমূল দুই তরফের কর্মীরাই ঘটনায় আহত হয়েছেন। খানিকক্ষণের জন্য আটকে যায় ভোট গ্রহণ পর্ব।
West Bengal: Scuffle between BJP workers and TMC workers at polling booth number 254 in Bankura after BJP alleged rigging by TMC workers. #LokSabhaEelctions2019 #Phase6 pic.twitter.com/cENI2477kJ
— ANI (@ANI) May 12, 2019
এদিকে, ঘটনার কথা জানতে পেরেই বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায় এলাকায়। পৌঁছে যায় কুইক রেসপন্স টিমও। পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে ফের শুরু হয় ভোট গ্রহণ পর্ব।

Click it and Unblock the Notifications