'সবাইকে নমস্কার করো', মঞ্চের মমতা যেন অভিষেকেরই 'পিসি'! বজবজে বিরল ছবি
বজবজে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক প্রচার সভায় এদিন মঞ্চেক মমতা বন্দ্যোপাধ্য়ায় যেন ছিলেন 'স্নেহময়ী' পিসির ভূমিকায়।
বজবজে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক প্রচার সভায় এদিন মঞ্চেক মমতা বন্দ্যোপাধ্য়ায় যেন ছিলেন 'স্নেহময়ী' পিসির ভূমিকায়। মঞ্চে এদিন 'প্রার্থী' অভিষেকের সমর্থনে একাধিক বক্তব্য রাখার পর, ঠিক যেন পিসি সুলভ ভঙ্গিতেই স্নেহের ভাইপো অভিষেককে মমতা 'নির্দেশ' দিয়ে বললেন 'সবাইকে নমস্কার করো'। সভায় উপস্থিত দর্শকদের দিকে নমস্কার করার জন্য় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এমন ভারী মেজাজের নির্দেশই যথেষ্ট ছিল অভিষেকের জন্য।

অভিষেক সম্পর্কে মমতার দাবি, 'অভিষেক আমার পরিবারে জন্মে গিয়েছেন বলে দোষেরটা কী?' সাফ কথায় মমতা জানিয়ে দিয়েছেন, কাজের মাধ্যমেই একজন একমাত্র তৃণমূলের যোগ্য নেতা হয়ে উঠতে পারবেন। এতে কোনও মতেই কারোর ব্যাক্তিগত সুবিধা পাওয়ার অবকাশ নেই।












Click it and Unblock the Notifications