'মন্ত্রী-সাংসদ'এর গোপন কথোপকথন নিয়ে গরুপাচার প্রসঙ্গে বিজেপিকে তোপ মমতার! ফের এলো পেনড্রাইভ ইস্যু

বসিরহাটে তৃণমূল প্রার্থী নুসরত জাহানের সমর্থনে এদিন হাড়োয়ার সভা থেকে মোদী তথা রাজ্য বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মমচা বন্দ্যোপাধ্যায়।

বসিরহাটে তৃণমূল প্রার্থী নুসরত জাহানের সমর্থনে এদিন হাড়োয়ার সভা থেকে মোদী তথা রাজ্য বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মমচা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় ফের একবার পেনড্রাইভের প্রসঙ্গ তুলে তোপ দাগেন মমতা। বিজেপির বিরুদ্ধে গোরক্ষা ও গরু পাচার নিয়ে একঝাঁক অভিযোগের পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর ভাষণে উঠে আসে এক মন্ত্রীও সাংসদের গোপন কথোপকথোনের প্রসঙ্গও।

'উত্তরপ্রদেশের গরু কী করে ঢোকে বাংলায়'?

'উত্তরপ্রদেশের গরু কী করে ঢোকে বাংলায়'?

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে গরু পাচার নিয়ে প্রশ্ন তোলেন। এবিষয়ে বিএসএফকে সদা সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি, তিনি বিজেপি সরকারকে তোপ দেগে প্রশ্ন তোলেন 'উত্তরপ্রদেশের গরু উত্তর প্রদেশের রাস্তা ধরে কী করে বাংলায় ঢোকে?' বিষয়গুলি বিজেপির কেন্দ্রীয় সরকার কেন দেখছে না, এই প্রশ্ন তোলেন তিনি।

গোপন পেনড্রাইভ

গোপন পেনড্রাইভ

এদিন ফের একবার গোপন পেন ড্রাইভের প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'একজন মন্ত্রী আর একজন এমপি কথা বলছেন, .. কত গরু দেবে কত টাকা..এই করছ ,আর তৃণমূলের নাম তোলাবাজ বলে গালাগালি দিচ্ছ? তোমার মুখের ভাষা শুনলে লজ্জা হয়। ' পাশাপাশি তিনি হুমকির সুরে বলেন, একদিন না একগিন তিনি সেই পেনড্রাইভের বিষয়বস্তু সকলের সামনে আনবেন।

টাকা নিয়ে উত্তরপ্রদেশের লোক বাংলায়

টাকা নিয়ে উত্তরপ্রদেশের লোক বাংলায়

এদিন মমতা বিধ্বংসী মেজাজে বিজেপির বিরুদ্ধে টাকা লুঠের অভিযোগ তেলেন। পাশাপাশি, তাঁর দাবি বাংলা জুড়ে উত্তরপ্রদেশের লোকজন ঢুকছে। তাঁদের সঙ্গেই আসছে টাকা। এছাড়াও নাম না করে ভারতী ঘোষের গাড়ি থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গ তুলে তিনি ফের একবার বিজেপিকে একহাত নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+