মমতার ফোনে নির্দেশ পেতেই দেব রওনা হলেন কোন দিকে! ভোট ঘিরে সরগরম ঘাটাল
ভোটগ্রহণ পর্ব শুরু হতেই এদিন অগ্নিগর্ভ রূপ নেয় ঘাটাল আসন। সকাল থেকেই এই আসনের বিভিন্ন কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনার ছবি উঠে আসতে থাকে।
ভোটগ্রহণ পর্ব শুরু হতেই এদিন অগ্নিগর্ভ রূপ নেয় ঘাটাল আসন। সকাল থেকেই এই আসনের বিভিন্ন কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনার ছবি উঠে আসতে থাকে। একদিকে যেমন কেশপুরে ভারতী ঘোষের কান্নার ছবি দেখা যায়, তেমন ঘাটালে 'ঠাণ্ডা' মেজাজে দেখা যায় এলাকার সাংসদ দেবকে।

এদিন দেবকে ভারতী ঘোষের ওপর আক্রমণের ঘটনা নিয়ে প্রশ্ন করতেই , তিনি বলেন,'নিয়ম তো ভেঙেছেন উনিই (ভারতী ঘোষ)'। এরপরই দেব দাবি করেছেন, টাকা পাচার থেকে নিয়ম বহির্ভূত ভাবে বৈঠক করেছেন ভারতী। দেবের প্রশ্ন, ভারতী ঘোষ নিজে একজন আইপিএস অফিসার হয়ে কীভাবে আইন বহির্ভূতভাবে এমন কাজ করেছেন?বারবারই দেবের দাবি, তিনি সবসময়ই 'ভালোবাসার রাজনীতি'র পক্ষে।












Click it and Unblock the Notifications