'মোদীর গড়ে দেওয়া বিদ্যাসাগরের মূর্তি নেব না', শেষদফা ভোটের প্রচারে ক্ষোভে ফুঁসে মোদীকে তোপ মমতার
অমিত শাহের রোড শে-র দিন কলকাতায় হিংসা, এরপর বিজেপি-তৃণমূলের তোপ পাল্টা তোপের রাজনীতি । আর ঠিক তারপরই নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশ বাংলাকে নিয়ে। রাতারাতি কমে গিয়েছে শেষ দফা ভোটে প্রচারের সময়।
অমিত শাহের রোড শে-র দিন কলকাতায় হিংসা, এরপর বিজেপি-তৃণমূলের তোপ পাল্টা তোপের রাজনীতি । আর ঠিক তারপরই নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশ বাংলাকে নিয়ে। রাতারাতি কমে গিয়েছে শেষ দফা ভোটে প্রচারের সময়। রাজ্যের ২ অফিসারকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এরপর ক্ষোবো ফুঁসে ওঠেন মমতা। আর ঠিক তারপরদিনই এদিন হাইভোল্টেজ মথুরাপুরের সভা থেকে মোদী আসবার আগেই তাঁকে তোপ দিয়ে একাধিক অভিযোগ করেছেন মমতা।

বিদ্যাসাগরের মূর্তি নেব না
এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দৃপ্ত কণ্ঠে মোদীতে তোপ দেগে বলে দেন, বিদ্যাসাগরের যে পঞ্চধাতুর মূর্তি গড়ার কথা মোদী বলেছেন, সেই মূর্তি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করবে না। এর আগে এদিন উত্তরপ্রদেশের সভায় মোদী বলেন, বাংলায় বিদ্যাসাগরের মূর্তি ফের গড়ে দেওয়া হবে। তার প্রেক্ষিতেই এদিন মমতা তোপ দাগেন। তিনি বলেন, ২০০ বছরের হেরিটেড ভেঙে কেউ তা গড়ে দিতে পারে না। মমতা এদিন মোদীকে প্রশ্নের সুরে বলেন,' ফিরিয়ে দিতে পারবেন তিনি ২০০ বছরের হেরিটেজ?'

'দাঙ্গা করেছে ওরা'
এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় মোদীকে একহাত নিয়ে বলেন, ফেসবুকে বিজেপি সমস্ত ফের ভিডিও দিচ্ছে। পাশাপাশি, তাঁর দাবি, সেদিনের গোটা ঘটনায় জড়িত ছিল একমাত্র বিজেপি কর্মীরাই।

নির্বাচন কমিশন বিজেপির ভাই
এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, নির্বাচন কমিশন বিজেপির আরও এক ভাই। তিনি এদিনও ক্ষোভে ফুঁসে উঠে জানান, বাংলা নিয়ে নির্বাচন কমিশন যা পদক্ষেপ নিয়েছে ,তা প্রতিবাদ যোগ্য।












Click it and Unblock the Notifications