তিলজলায় বিজেপি প্রার্থীকে ঘিরেও ইটবৃষ্টি! তিলজলায় উত্তেজনা
ষষ্ঠদফার ভোট গ্রহণের সময় গোটা দিন খবরের শিরোনামে ছিলেন ভারতী ঘোষ। সেদিন কেশপুরে তাঁকে ঘিরে বিক্ষোভ থেকে কেশপুর বাজারে ইটবৃষ্টির ছবি মুহূর্তে ভোট-শিরোনামে জায়গা করে নিয়েছিল।
ষষ্ঠদফার ভোট গ্রহণের সময় গোটা দিন খবরের শিরোনামে ছিলেন ভারতী ঘোষ। সেদিন কেশপুরে তাঁকে ঘিরে বিক্ষোভ থেকে কেশপুর বাজারে ইটবৃষ্টির ছবি মুহূর্তে ভোট-শিরোনামে জায়গা করে নিয়েছিল। এবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী চন্দ্র বসুকে ঘিরে ইটবৃষ্টির অভিযোগ উঠল।

এদিন, তিলজলায় ছাপ্পার অভিযোগ পেয়ে সেখানের বুথে যান বিজেপি প্রার্থী চন্দ্র বসু। এরপরই তাঁকে লক্ষ্য করে ইটবৃষ্টি , পাথর ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপির তরফে। ঘটনায় একজন বিজেপি সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় সাংবাদিকদের ওপরেও আঘাত হানবার অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, এদিকে নিউটাউনে বোমা উদ্ধার ঘিরেও সরগরম কলকাতার রাজনীতি। সেখানে বালিগুড়িতে একটি জঙ্গলে দুটি বালতি পরে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব স্কোয়াড। মনে করা হচ্ছে, বালতিতে বোমা রয়েছে । সবমিলিয়ে পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত মহানগরী জুড়ে।












Click it and Unblock the Notifications