ট্রেনেই প্রচার সিপিএম প্রার্থীর! রাজনৈতিক কারণে শোককে ব্যবহারের অভিযোগ

লোকসভা নির্বাচনে রাণাঘাট সংসদীয় আসন থেকে রমা বিশ্বাসকে প্রার্থী করেছে রাজ্য সিপিএম নেতৃত্ব।

লোকসভা নির্বাচনে রাণাঘাট সংসদীয় আসন থেকে রমা বিশ্বাসকে প্রার্থী করেছে রাজ্য সিপিএম নেতৃত্ব। তিনি রাণাঘাট দক্ষিণের বিধায়ক। প্রার্থী ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে প্রচারে নেমে পড়েছেন রমা বিশ্বাস। ট্রেনে করেও প্রচার করেছেন তিনি।

ট্রেনেই প্রচার সিপিএম প্রার্থীর! রাজনৈতিক কারণে শোককে ব্যবহারের অভিযোগ

ট্রেনে চেপে প্রচার শুরু করলেন সিপিএম প্রার্থী রমা বিশ্বাস। শনিবার কৃষ্ণনগর স্টেশন থেকে ডাউন কৃষ্ণনগর লোকালে চাপেন তিনি। ট্রেনে উঠেই যাত্রীদের সঙ্গে আলাপচারিতা শুরু করে দেন তিনি। জানালেন, গাড়ির কনভয় নয়, সময়ের প্রশ্নে অনেক সময়ই ট্রেন ব্যবহার করেন তিনি। তবে গাড়ি যে ব্যবহার করেন না তা নয়, যেটা সুবিধাজনক, সেটাই ব্যবহার করেন। রাণাঘাটের সিপিএম প্রার্থী জানালেন, বিধানসভায় যাতায়াতের সময়েই তিনি ট্রেনই ব্যবহার করেন। কেননা অনেক মানুষের মতামতের শরিক হওয়া যায়। মানুষের মধ্যে যে পরিবর্তন হচ্ছে, যে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে তা চোখের সামনে দেখা যায় বলে মন্তব্য করেছেন রমা বিশ্বাস।

শুধু ভোটের কথা নয়, তার বাইরেও অনেক কথার শরিক হয়ে ওঠেন ওই প্রার্থী। জনসংযোগের মাধ্যমেই তৃণমূলের দখলে থাকা আসনের ফল বদলে দিতে আশাবাদী রাণাঘাট দক্ষিণের বিধায়ক রমা বিশ্বাস। তাঁর প্রতিদ্বন্দ্বী দল রাজনৈতিক কারণে শোককে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত রাণাঘাট আসনে তৃণমূল প্রার্থী প্রয়াত সত্যজিত বিশ্বাসের স্ত্রী রূপালি বিশ্বাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+