রায়গঞ্জে প্রচারে সেলিম! মানুষই জবাব দেবে, বললেন বাম সাংসদ
দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে প্রচার চালালেন রায়গঞ্জের সিপিএম প্রার্থী মহঃ সেলিম। গিয়েছিলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে।
দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে প্রচার চালালেন রায়গঞ্জের সিপিএম প্রার্থী মহঃ সেলিম। গিয়েছিলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে।

ভারত সন্ত্রাসমুক্ত, সাম্প্রদায়িক মুক্ত একটি সরকার চাই, সেই লক্ষ্যে নিয়ে ভোট প্রচারে মহম্মদ সেলিম। তিনি বলেন, সাধারণ মানুষের পাশে আছি, ছিলাম, থাকব। সেলিম বলেন, ভোটের লড়াই নেমেছি। এদিন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভোট প্রচারে গিয়েছিলেন মহঃ সেলিম। কালিয়াগঞ্জের পুর বাজার, মহেন্দ্রগঞ্জ বাজারে নির্বাচনী প্রচার করে তিনি। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকেই কালিয়াগঞ্জ শহরে সাধারণ মানুষের কাছে যান। এবারে নির্বাচনে তাঁকে জয়ী করার জন্য ভোট প্রার্থনা করেন । ভোট দেওয়ার আবেদন জানান বাজারের সকল ক্রেতা বিক্রেতাকে।
জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তিনি এ প্রশ্ন করতেই সেলিমের জবাব, বিগত পাঁচ বছর সাংসদ হিসেবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষের পাশে তিনি ছিলেন। ভবিষ্যতেও থাকবেন। এখানকার মানুষের দাবিদাওয়া নিয়ে সংসদে সওয়াল করার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। মানুষই ভোটে তার জয়ের বিষয়ে জবাব দেবে বলে জানান বিদায়ী সাংসদ।












Click it and Unblock the Notifications