নকুল দানায় এনার্জি, আর এনার্জি বাড়লেই উন্নয়ন! কমিশনে অভিযোগ বিরোধীদের

এবার নকুল দানা দেওয়ার বার্তা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই মতো কাজো শুরু হয়েছিয়েছে। তবে বিরোধীরা এরই মধ্যে দেখছেন অশনি সংকেত।

এবার নকুল দানা দেওয়ার বার্তা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই মতো কাজো শুরু হয়েছিয়েছে। তবে বিরোধীরা এরই মধ্যে দেখছেন অশনি সংকেত। সিপিএম-এর তরফে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণের আস্থা অর্জন করা যাবে না, সাফ জানিয়েছে সিপিএম।

নকুল দানায় এনার্জি, আর এনার্জি বাড়লেই উন্নয়ন! কমিশনে অভিযোগ বিরোধীদের

বৃহস্পতিবার বীরভূম তৃণমূল জেলাসভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, গরম পড়েছে, মাঝে মাঝে নতুল দানা দেবে, জল দেবে ব্যাস। সেই মতো বীরভূম জুড়েই কাজ শুরু হয়ে গিয়েছে। বোলপুর, রামপুর, সাঁইথিয়া-সহ বিভিন্ন জায়গায় নতুল দানা জল বিলি করতে দেখা যায় তৃণমূল কর্মীদের। পথ চলতি মানুষকে মিষ্টি মুখ করানো হয়। বোলপুরের তৃণমূল নেতা সুকান্ত রায় জানিয়েছেন, নতুন দানা তাঁরা দিচ্ছেন। ঘাম হওয়ায় মানুষ ক্লান্ত হয়ে পড়ে। নকুল দানায় এনার্জি বাড়ে। আর এনার্জি বাড়লেই উন্নয়নের সঙ্গী।

নকুল দানায় এনার্জি, আর এনার্জি বাড়লেই উন্নয়ন! কমিশনে অভিযোগ বিরোধীদের

তৃণমূল এই কর্মসূচিতে সাধারণ মানুষ খুশি। নকুল দানা খাওয়ায় ভাল লাগছে। তবে নকুল দানা দেওয়ার সময় উন্নয়নের ডাকও দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি মানুষজন, যাঁরা নকুল দানা খেয়েছেন।

এর আগে ভোটের আগে নতুন শব্দ বন্ধ ছড়িয়েছেন অনুব্রত মণ্ডল। কখনও গুড়-বাতাসা তো কখনও চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলেছিলেন তিনি। বলেছিলেন পাচন দাওয়াই দেওয়ার কথাও। এবার বলেছেন নকুল দানার কথা। বলেছেন বাড়িতে বাড়িতে যাবে এই নকুল দানা। এই নিয়েই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে সিপিএম। নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে সিপিএম নেতা রবীন দেবের কটাক্ষ অনুব্রত মণ্ডল তো সব কিছুর ঊর্ধ্বে। এবারের নকুল দানা বিলের কথা উল্লেখ করে তিনি বলেছেন, এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণের আস্থা অর্জন করা যাবে না। সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+