Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election Results 2024: বাংলার ৫৫টি গণনা কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে ৫০৭ জন প্রার্থীর

Lok Sabha Election Results 2024: রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলাফল। দেশের ৫৪৩ টি লোকসভা আসনে ভোট গণনা হবে। বাংলার ৪২ টি কেন্দ্রের জন্য ৫৫ গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। কাউন্টিং হল ৪১৮টি, মোট ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভোট গণনা কেন্দ্রগুলিকে।

কেন্দ্রগুলির (Lok Sabha Election Results 2024) একেবারে সামনে রাজ্য পুলিশের আধিকারিকরা দায়িত্বে রয়েছেন, এরপর রয়েছেন সশস্ত্র বাহিনী এরপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর পাশাপাশি সিসিটিভির মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

Lok Sabha Election Results 2024

মোট ৫৫ টি গণনা কেন্দ্রের জন্য মোট ৯২ কোম্পান কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অন্যদিকে কাউকে ভোট গণনা কেন্দ্রে (Lok Sabha Election Results 2024) ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রয়োজনীয় তল্লাশির পরেই গণনাকেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে কাউকে। ব্যারিকেড দিয়ে আটকানো রয়েছে সমস্ত রাস্তা।

বলে রাখা প্রয়োজন, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের (Lok Sabha Election Results 2024) গণনা হবে শহরের মোট আটটি গণনাকেন্দ্রে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে কলকাতা উত্তর কেন্দ্রের নির্বাচনের ভোট গণনা। এরপর কলকাতা দক্ষিণে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য থাকছে একটি করে গণনাকেন্দ্র। ভোট গণনা হবে কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, জোকার ব্রতচারী বিদ্যাশ্রম হায়ার সেকেন্ডারি স্কুল, ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজ, সেন্ট টমাস বয়েজ স্কুল সহ শহরের একাধিক কেন্দ্রে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, সর্বোচ্চ ১৩ রাউন্ড এবং সর্বনিম্ন ৯ রাউন্ডে ভোট গণনা (Lok Sabha Election Results 2024) হবে। কর্মীদের ইতিমমধ্যে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেই মতো গণনার কাজ চলছে। কমিশন মনে করছে, দিনের শেষের মধ্যে ফল স্পষ্ট হয়ে যাবে। পাশাপাশি সকাল সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যেই গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন কর্মী থেকে আধিকারিকরা। তবে মোবাইল কিংবা ইলেকট্রনিক সামগ্রী নিয়ে গণনাকেন্দ্রের ভিতরে কেউ যেতে পারবেন না। সেদিকে নিরাপত্তায় থাকা আধিকারিকদের বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে।

অন্যদিকে গণনা কেন্দ্রে বিভিন্ন দলের যে সমস্ত প্রার্থীরা আসবেন তাঁদের জন্যও ব্যবস্থা থাকছে। কতদুর পর্যন্ত প্রার্থীরা যেতে পারবেন, কর্মীরাও বা কোথাও থাকবেন সমস্ত কিছু ঠিক করে দেওয়া হয়েছে। পাশাপাশি অঙ্গনওয়ারি কর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা যাবে না। নির্বাচন কমিশনের গাইড লাইন মেনে ভোটে কর্মী নিয়োগ করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেদিকেও কমিশন নজর দিচ্ছে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+