Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Loksabha Election 2024: বিনা অপরাধে জেল খেটেও তৃণমূলের হয়ে ব্যাটিং! কুণালের প্রশংসা তাপসের

Loksabha Election 2024 : ভোটের মধ্যেই একমঞ্চে তৃণমুল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় (Tapas Roy)। শুধু তাই নয়, তৃণমূল ছেড়ে আসা বিজেপি নেতার প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল নেতা। একই সঙ্গে তৃণমুল নেতা-কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, দলের কেউ যেন ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা না করেন।

শান্ত এলাকায় শান্ত ভাবে যাতে ভোট হয় সেই বার্তাও (Loksabha Election 2024) দেন। তাপস রায় যোগ্য প্রার্থী বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। চরম অস্বস্তিতে শাসকদল তৃণমূল।

Tapas Roy and Kunal Ghosh

যদিও এরপরেই এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। বলেন, অগ্নিবীণা ক্লাব রক্তদান শিবিরে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই মতো ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখত পারি তাপস রায় রয়েছেন। আজ তিনি বিজেপি প্রার্থী। আমাদের ওনার সঙ্গে নীতির লড়াই। নেতা কিংবা জন প্রতিনিধি হিসাবে তাঁকে খারাপ কীভাবে বলি! প্রশ্ন কুনাল ঘোষের। তাঁর কথায়, দেব সৌজন্য দেখালে আমি সৌজন্যের বৃষ্টিপাত দেখাবো।

পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়েই কাজ করার কথাও বলেন তৃণমূল নেতা। অন্যদিকে কুণালের প্রশংসা শোনা গিয়েছে তাপস রায়ের মুখেও। অনুষ্ঠানে শেষে নিজের অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। বলেন, কুণাল ভালো ছেলে। আমার অপ্রসংসা করার মতো কেউ নেই। এমনকি বিনা অপরাধে কুণাল জেল খেটেছে। এরপরেও যেভাবে তৃণমূলের হয়ে ব্যাটিং করছেন তা প্রশংসনীয়। আমি হলে তা পারতাম না।

বলে রাখা প্রয়োজন, অগ্নিবীণা ক্লাবের তরফে আজ বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আর সেখানে এক মঞ্চে 'তৃণমূলের প্রাক্তনী' তাপস রায় এবং কুণাল ঘোষকে দেখা যায়। শুধু তাই নয়, কুনাল বলেন, "তাপসদার দরজা সব মানুষের জন্য সব সময়ে খোলা থাকে। দুর্ভাগ্য, আমরা রাজনীতির ময়দানে তাপসদাকে এখন উলটো দিকে পাচ্ছি। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে আমি তাপস দাকে জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চিও পিছনে রাখতে পারব না।" এমনকি যোগ্য প্রার্থী বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা।

আর এই মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্ক। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে একাধিক রাজনৈতিক বিতর্ক দেখেছে। কখনও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ কুণাল ঘোষ। কখনও চা'ও খেতে গিয়েছেন। আবার উত্তর কলকাতার জন্য মহিলা প্রার্থীর দাবিতে সুর চড়িয়েছেন। এই অবস্থায় আরও এক অন্য ছবির সাক্ষী থাকল সেখানকার মানুষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+