Loksabha Election 2024: মিমির কেন্দ্রে এবার প্রার্থী কে? দেওয়াল লিখল তৃণমূল

Loksabha Election 2024: সামনেই লোকসভা নির্বাচন! দিন ঘোষণা না হলেও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। ময়দানে নেমে পড়েছে ডান-বাম সহ সমস্ত রাজনৈতিক দলগুলিই। ময়দানে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে প্রার্থী তালিকা ঘোষণা না হলেও দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।

কলকাতার যাদবপুর কেন্দ্র (Loksabha Election 2024) থেকে শুরু করে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের লিলুয়া। সর্বত্রই এদিন দেওয়াল লিখন সারলেন তৃণমূল নেতা-কর্মীরা।

Loksabha Election 2024

কিন্তু প্রার্থী তালিকা তো ঘোষণা হয়নি! তাহলে কার নামে দেওয়াল লিখলেন কর্মীরা? এই প্রসঙ্গে যাদবপুর লোকসভা কেন্দ্রের এক তৃণমূল নেতার দাবি, লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে! যাদবপুর কেন্দ্রের প্রার্থী যেই হোক না কেন আমাদের প্রার্থী একজনই তিনি হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন নেতা-কর্মীরা। যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী দেবব্রত মজুমদারকে সঙ্গে নিয়ে ৯৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী মিতালী বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এদিন দেওয়াল লিখন করা হয়।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই যাদবপুর লোকসভা (Loksabha Election 2024) কেন্দ্র থেকে ইস্তফা দেন মিমি চক্রবর্তী। আর সেই ইস্তফাপত্র মুখ্যমন্ত্রীর কাছে জমাও দিয়ে এসেছেন তিনি। যদিও মুখ্যমন্ত্রী তা নেননি বলেই খবর। তবে এবারের লোকসভা ভোটে প্রার্থী হবেন না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। ফলে যাদবপুর লোকসভা কেন্দ্রে (Loksabha Election 2024) এবার নতুন কোনও মুখ এনে চমক দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। এমনটাও মত রাজনৈতিকমহলের।

অন্যদিকে লিলুয়ার বিভিন্ন অংশে এদিন দেওয়াল লিখন করা হয়। আর এই দেওয়াল লিখনের মাধ্যমেই দলের কর্মীদের মাঠে নেমে পড়ার বার্তা দেওয়া হল বলে দাবি স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের। আর সে জন্যই এই উদ্যোগ বলেও দাবি। কার্যত লোকসভা ভোটের আগে প্রথম দেওয়াল লিখে প্রচারে এক কদম এগিয়ে রইল বালি তৃণমূল।

আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচার কার্যত শুরু হয়ে গেল। মঙ্গলবার সকালে বালি বিধানসভার ৩৫ নম্বর ওয়ার্ডের লিলুয়া চকপাড়ায় দেওয়াল লিখন হয়। বালির বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায় রং তুলি হাতে দেওয়াল লিখন করেন। তৃণমূল কংগ্রেসের চিহ্ন আঁকেন বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+