Lok Sabha Elections 2024 Date: ৭ দফায় বাংলায় হতে পারে নির্বাচন! আর দেশে? রইল দফা নিয়ে বড় আপডেট
Lok Sabha Elections 2024 Date: আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা! আগামীকাল শনিবার লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। দুপুর তিনটের সময় সাংবাদিক বৈঠক করে তারিখ ঘোষণা করতে পারে বলে খবর। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কমিশনের তরফে।
তবে ঠিক কত দফায় দেশে ভোট হতে পারে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। গতবার সাত দফাতেই দেশে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024 Date) হয়। এবারও তাই হবে? জোর জল্পনা।

- Lok Sabha Elections 2024 Date: কোন রাজ্যে কত দফায় ভোট?
তবে সূত্রে জানা গিয়েছে, এবারও ৭ থেকে ৯ দফাতেই নির্বাচন (Lok Sabha Elections 2024 Date) হতে পারে দেশে। উত্তরপ্রদেশ এবং বিহারে ৬ থেকে ৭ দফায় নির্বাচন হতে পারে বলে এবিপি নিউজের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এছাড়াও রাজস্থানে ২ থেকে তিন দফা, মধ্যপ্রদেশ তিন থেকে চার দফায় ভোট হতে পারে বলে জানা গিয়েছে। বাংলায় ৭ কিংবা তার বেশি দফায় এবার ভোট হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানায় একদফায় ভোট হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি অসম এবং মণিপুরেও বাড়তি দফায় ভোট হতে পারে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
- Lok Sabha Elections 2024 Date: কোন রাজ্যে আগে ভোটের সম্ভাবনা
যে সমস্ত রাজ্যে গরম ভয়ঙ্কর পড়ে সেখানে প্রথমদিকেই ভোট করাতে পারে নির্বাচন কমিশন। আগে ভোট হতে পারে তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, ওডিশা এবং তেলেঙ্গানা সমেত প্রথম ভোট হতে পারে বলে খবর। অন্যদিকে এবার ভোটগ্রহণের (Lok Sabha Elections 2024 Date) প্রথম দফাটি হতে পারে ১৬ এপ্রিলের আশেপাশে। ভোট শেষ হতে হতে মে মাসের মাঝামাঝি পেরিয়ে যেতে পারে বলে শঙ্কা।
- Lok Sabha Elections 2024 Date: প্রথম দফায় ভোট চায় তৃণমূল
বাংলার ৪২ টি লোকসভা আসনে (Lok Sabha Elections 2024 Date) ভোট হবে। প্রথম দফাতেই যাতে বাংলায় ভোট হয় সেই আবেদন আগেই জানিয়েছে শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। আজ শুক্রবার ফের একবার এই বিষয়ে দাবি জানানো হয়েছে। পালটা বাংলায় সন্ত্রাসের কথা তুলে শাসকদলকে আক্রমণ শানিয়েছে বিজেপি সহ সমস্ত বিরোধীরাই। বিজেপির দাবি, পঞ্চায়েত নির্বাচনে অবাধ সন্ত্রাস দেখেছে বাংলার মানুষ। এমনকি ভোট পরবরতী সন্ত্রাসে বহু মানুষ আক্রান্ত, বাড়ি ছাড়া অনেক মানুষ। এই অবস্থায় একাধিক দফা এবং কেন্দ্রীয় বাহিনীর নবিরাপত্তা আরও আঁটসাঁট করার দাবি জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications