Loksabha Election 2024: ভোটের আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী! বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
Loksabha Election 2024: সামনেই লোকসভা নির্বাচন। এখনও দিন ঘোষণা না হলেও মার্চের মাঝামাঝি সময় ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে এমনই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
বিশেষত মানুষের মধ্যে থেকে ভয় দূর করে নিজের ভোট নিজে দেওয়ার প্রবণতাকে বাড়ানোর লক্ষ্যে এবং সব এলাকা এখন থেকেই শান্তিপূর্ণ রাখার জন্যই দেশের জাতীয় নির্বাচন কমিশন (EC) এমনই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, যে সমস্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা আছে সেখানে রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী।

প্রসঙ্গত, বুধবারই প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের (Lok Sabha Eection 2024) অধীনে কতগুলি করে স্পর্শকাতর বুথ রয়েছে জেলাশাসকদের কাছে তার তালিকা চায় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, স্পর্শকাতর বুথের পাশাপাশি স্পর্শকাতর অঞ্চল কতগুলি করে রয়েছে তার তালিকাও চায় নির্বাচন কমিশন। বিভিন্ন জেলা জেলাশাসকদের বুধবারের মধ্যেই তালিকা পাঠানোর নির্দেশ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
একইসঙ্গে, ২০১৯-এর তুলনায় স্পর্শকাতর বুথ ও স্পর্শকাতর অঞ্চলের সংখ্যা বেড়েছে কিনা সেই রিপোর্টও চেয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা যায়, স্পর্শকাতর বুথের উপর নির্ভর করেই লোকসভা কেন্দ্রগুলিতে আধা সেনা মোতায়েন করা হবে। সেই কারণেই দ্রুত তালিকা চেয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, জেলায় জেলায় আইনশৃঙ্খলা নিয়ে আগেও রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। কোনও জায়গায় আইন-শৃঙ্খলার অবনতি হলে তার রিপোর্ট সঙ্গে সঙ্গে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে। এই বিষয়ে জেলাশাসকদের সঙ্গে গত সপ্তাহেই ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
আগামী ২৪ ফেব্রুয়ারি জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে সশরীরে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ইতিমধ্যেই জেলায় জেলায় যে অঞ্চলে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে সেই এলাকাগুলিকে মার্ক করে রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
কমিশন সূত্রে খবর, প্রয়োজনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে বিরোধীরা বারংবার সরব হলেও শাসকদল আগাগোড়া কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে৷
গত বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর অভিযোগ তুলে সেই ঘটনার যথার্থতা নিয়ে একাধিকবার প্রশ্ন করেছে শাসক দল তৃণমূল৷ তবে, এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এরাজ্যে ঠিক কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
-
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন










Click it and Unblock the Notifications