Loksabha election 2024: ফের দলীয় কর্মসূচি জানুয়ারিতেই রাজ্যে আসছেন অমিত শাহ
লোকসভা নির্বাচন বাংলায় আরও শক্তি বাড়াতে চাইছে বিজেপি? ফের একদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্পূর্ণ দলীয় কর্মসূচিতে তিনি এবার রাজ্যে আসছেন বলে খবর। ২৮ তারিখ রাতে তিনি কলকাতায় পা রাখছেন। পরদিন তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।
বিজেপির আগামী লোকসভা নির্বাচনে পদক্ষেপ ঠিক করতেই কি রাজ্যে আসছেন অমিত শাহ? ফের সেই প্রশ্ন উঠছে। এর আগে নভেম্বর ও ডিসেম্বর মাসে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। ফের ২৮ জানুয়ারি তিনি রাজ্যে আসছেন। সামনেই লোকসভা নির্বাচন। দলের কর্মপদ্ধতি নিয়ে আবার বৈঠক করবেন রাজ্যের নেতাদের সঙ্গে।

আপাতত জানা গিয়েছে ২৮ তারিখ রাতে কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে অমিত শাহ পৌঁছে যাবেন হোটেলে। পরদিন তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। ২৯ তারিখ পূর্ব মেদিনীপুরের মেচেদায় কর্মীদের সভা করবেন তিনি। সেখান থেকে দুপুরেই কলকাতা চলে আসবেন তিনি। দুপুরে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে দলীয় কর্মী সভায় যোগ দেবেন।
এরপর হোটেলে ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হোটেলে বৈঠক করবেন রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে। সেখানে রাজ্যের নেতাদের সঙ্গে নির্বাচনের রণকৌশল নিয়ে তিনি আলোচনা করবেন। রাতে ফিরে যাবার কথা তাঁর।
বিগত মাসগুলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে একাধিকবার সফর করেছেন। দলের কর্মসূচিতে তিনি যোগ দিয়েছেন। রাজ্যে এসে জনসংযোগও করেছেন। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ফের আসছেন তিনি।
গত ২৫ ডিসেম্বর রাজ্যে এসেছিলেন অমিত শাহ। উত্তর কলকাতার গুরুদ্বারে যান তিনি। তারপর সেখান থেকে কালীঘাট মন্দিরে গিয়ে তিনি পুজো দেন। তারপর দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন তিনি। নভেম্বর মাসে কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করেছিলেন। এবারের লোকসভা নির্বাচনে বাংলাকে তিনি পাখির চোখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? সেই প্রশ্ন আরও জোরালো হচ্ছে।
আগেই জানা গিয়েছে, রাজ্যে লোকসভা নির্বাচনে টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। বাংলা থেকে এবার তিনি ৩৫ টি লোকসভা আসন জিততে চাইছেন। এমন কথাই শোনা গিয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৯ টি আসন জিতেছিল বিজেপি।
তাহলে কি এবার নির্বাচনের রণকৌশল ঠিক করে দিচ্ছেন শাহ? এখনও বিজেপির প্রার্থী কারা হবেন, তাই নিয়ে আলোচনা শুরু হয়নি বলে খবর। সেইসব বিষয়েই কি এবার চূড়ান্ত করার প্রস্তুতি শুরু হচ্ছে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হবে?












Click it and Unblock the Notifications