শতাংশের নিরিখে সম্ভাব্য এগিয়ে তৃণমূলই! ৫০ শতাংশের বেশি কারা, সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য

সমীক্ষায় দেখা যাচ্ছে রাজ্যে তৃণমূল এবারের নির্বাচনে পেতে পারে ৩৮ শতাংশ ভোট। এরপরেই রয়েছে বামেরা।

আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে পশ্চিমবঙ্গে ফের জনমত সমীক্ষা। সাম্প্রতিক কালে এনিয়ে দ্বিতীয় বার। ২৪ থেকে ২৯ মার্চের মধ্যে এই সমীক্ষা করা হয়েছিল। বলা হচ্ছে এটা শুধুমাত্র সমীক্ষাই। আসল ফল জানা যাবে ২৩ মে। সমীক্ষায় দেখা যাচ্ছে রাজ্যে তৃণমূল এবারের নির্বাচনে পেতে পারে ৩৮ শতাংশ ভোট। এরপরেই রয়েছে বামেরা। তারা পেতে পারে ২২ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ১৭ শতাংশ, কংগ্রেস পেতে পারে ১০ শতাংশ ভোট।

শতাংশের নিরিখে যেসব আসনে তৃণমূল ৫০ শতাংশের ওপর ভোট পেতে পারে

শতাংশের নিরিখে যেসব আসনে তৃণমূল ৫০ শতাংশের ওপর ভোট পেতে পারে

শতাংশের নিরিখে যেসব আসনে তৃণমূল ৫০ শতাংশের ওপর ভোট পেতে পারে নিয়েলসনের সমীক্ষায় উঠে এসেছে রাজ্য থেকে ৪২ আসনের মধ্যে তৃণমূল দখল করতে পারে ৩১ টি আসন। তবে গুটি কয়েক আসনেই তাদের প্রাপ্তভোট হতে পারে ৫০ শতাংশ কিংবা তার বেশি। সেইসব আসনগুলি হল, বর্ধমান পূর্ব, আরামবাগ, কাঁথি, মেদিনীপুর। এই চারটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে সুনীল মণ্ডল, অপরূপা পোদ্দার, দিব্যোন্দু অধিকারী এবং শিশির অধিকারী।

শতাংশের নিরিখে ২০১৯-এর সম্ভাব্য ফল

শতাংশের নিরিখে ২০১৯-এর সম্ভাব্য ফল

২৪ থেকে ২৯ মার্চের মধ্যে নিয়েলসনের করা সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ৩৮ শতাংশ, বিজেপি পেতে পারে ১৭ শতাংশ, বামেরা পেতে পারে ২২ শতাংশ এবং কংগ্রেস পেতে পারে ১০ শতাংশ ভোট।

২০১৪-র ফল

২০১৪-র ফল

২০১৪ সালে তৃণমূল পেয়েছিল ৩৮ শতাংশ ভোট, বিজেপি পেয়েছিল ১৭ শতাংশ ভোট, বামেরা ৩০ শতাংশ এবং কংগ্রেস ১০ শতাংশ ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+