কেশপুর বাজারে ভারতী ঢুকতেই ইটবৃষ্টি! বাজেয়াপ্ত বিজেপি প্রার্থীর গাড়ি, রণক্ষেত্রে পরিণত এলাকা
সকাল থেকেই ভারতী ঘোষকে ঘিরে উত্তপ্ত পরিস্থিত কেশপুর জুড়ে। বিজেপি প্রার্থীকে ঘিরে জনতার 'গো ব্যাক স্লোগান' এর পাশাপাশি , সেখানে তাঁকে ধাক্কাও মারা হয় বলে অভিযোগ। এরপরই ভারতী ঘোষের নিরাপত্তাপক্ষীরা '
সকাল থেকেই ভারতী ঘোষকে ঘিরে উত্তপ্ত পরিস্থিত কেশপুর জুড়ে। বিজেপি প্রার্থীকে ঘিরে জনতার 'গো ব্যাক স্লোগান' এর পাশাপাশি , সেখানে তাঁকে ধাক্কাও মারা হয় বলে অভিযোগ। এরপরই ভারতী ঘোষের নিরাপত্তাপক্ষীরা 'শূন্যে' গুলি চালান বলে দাবি করা হয়েছে। যার ফলে গুলবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। পরিস্থিতি রণক্ষেত্রের চাহরা নেয় এরপরই।

এদিকে, কেশপুর বাজারের কাছে ভারতীর গাড়ি ঢুকতে গেলেই তা আটকে দেয় পুলিশ। সেখানে যাচাই করা হয় বিজেপি প্রার্থীর গাড়ি। গাড়ির নথি সংক্রান্ত বিষয় সঠিক না থাকায় ,গাড়ি পুলিশ বাজেয়াপ্ত করে নেয় বলে খবর। এদিকে, পুলিশ ভারতীর গাড়ি আটকাতেই স্থানীয় এক কালীমন্দিরে ধরনায় বসে যান ভারতী।
এদিন সকালে, কেশপুর বাজার এলাকায় ভারতীর গাড়ি ঢুকতেই তেড়ে যান তৃণমূল কর্মীরা। দেওয়া হয় 'গে ব্যাক স্লোগান'। একই সঙ্গে ভারতীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হতে থাকে ইঁট। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ।












Click it and Unblock the Notifications