Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিধায়ক থাকা সত্ত্বেও লোকসভা ভোটে পিছিয়ে বিজেপি! দক্ষিণবঙ্গের কোন বিধানসভা আসনগুলি এবার টার্গেটে?

Lok Sabha Election Results 2024: লোকসভা নির্বাচনে বিজেপির ভোট বৃদ্ধিতে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। কিছু আসনে ২ শতাংশ ভোট বাড়লেই রাজ্যে সরকার গড়া সম্ভব, বিশ্বাস তাঁর।

লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গের অনেক আসনেই বিজেপির বিধায়ক থাকা সত্ত্বেও লিড নিয়েছে তৃণমূল। অনেক জায়গায় উল্টোটাও হয়েছে। তৃণমূলের হেভিওয়েটদের মার্জিনও কমেছে। এই আবহে দেখা যাক, কোন আসনগুলিতে ফোকাস করতে পারে বিজেপি।

যাদবপুর লোকসভা কেন্দ্রের সব কটি বিধানসভা ক্ষেত্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস। তবে সোনারপুর দক্ষিণ বিধানসভা ক্ষেত্রে লিড কমেছে। ২০২১ সালে অরুন্ধতী (লাভলি) মৈত্র জেতেন ২৬,১৮১ ভোটে। লোকসভা নির্বাচনে বিজেপি ভোট বাড়িয়ে সেই মার্জিন কমিয়ে এনেছে ৯,৭১৯-এ।

টালিগঞ্জ বিধানসভার বিধায়ক রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর বিধানসভা ক্ষেত্রে তৃণমূল ভালো লিড পেলেও ২০২১-এর তুলনায় কম। অরূপ যেখানে জিতেছিলেন ৫০,০৮০ ভোটের ব্যবধানে, সেটি নেমে এসেছে ২০ হাজার ১৩৫-এ। এখানে বিজেপি ৫৬,৭৮১ এবং সিপিআইএম ৫০,৮৫৬টি ভোট পেয়েছে। তৃণমূল পেয়েছে ৭৭,০১৬টি ভোট, অরূপ পেয়েছিলেন ১,০১,৪৪০ ভোট।

কলকাতা দক্ষিণের রাসবিহারী কেন্দ্রটি টার্গেট করবে বিজেপি। রাসবিহারী থেকে ২১,৪১৪ ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন দেবাশিস কুমার। সেখানে এবারের লোকসভা ভোটে তৃণমূলের লিড ১,৬৯১। মানিকতলায় উপনির্বাচন আসন্ন। সাধন পাণ্ডে জিতেছিলেন ২০ হাজার ২৩৮ ভোটে। সেই আসনে লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের লিড ৩,৫৭৫।

বালি ও হাওড়া উত্তর বিধানসভা দুটি যথাক্রমে ৬,২৩৭ ও ৫,৫২২ ভোটে জিতেছিল তৃণমূল। বালিতে এবার লোকসভা ভোটে ৬,৪৯২ ও হাওড়া উত্তরে ১০,০৩১ ভোটে এগিয়ে তৃণমূল। যদিও এই দুটি আসনেই আসন্ন বিধানসভা ভোটে জেতার সম্ভাবনা দেখছে বিজেপি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া থেকে তৃণমূলের কাঞ্চন মল্লিক ৩৫,৯৮৯ ভোটে জেতেন। শ্রীরামপুর থেকে সুদীপ্ত রায় জেতেন ২৩ হাজার ৪৩৩ ভোটে এবং চাঁপদানিতে অরিন্দম গুঁই জেতেন ৩০,০৭৮ ভোটে। এই বিধানসভা ক্ষেত্রগুলিতে এবার তৃণমূলের লিড কমে হয়েছে যথাক্রমে ৯ হাজার ৪০, ৭ হাজার ৮২১ ও ৮,৫৯১। এই তিনটি কেন্দ্রতেও ফোকাস করতে পারে বিজেপি।

চন্দননগর থেকে ২০২১ সালে জয়লাভ করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, তাঁর জয়ের ব্যবধান ছিল ৩১,০২৯। লোকসভা ভোটে এই বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের লিড কমে হয়েছে ৬,৪৬৪। আরামবাগে বিজেপির বিধায়ক। যদিও এই লোকসভা নির্বাচনে ওই বিধানসভা ক্ষেত্রে ৫৪৬ ভোটে পিছিয়ে পড়েছে বিজেপি। সেই আসনটি ধরে রাখতে রণকৌশল নিতে হবে গেরুয়া শিবিরকে।

ডেবরা বিধানসভা থেকে তৃণমূলের হুমায়ুন কবীর ১১,২২৬ ভোটে জিতে বিধায়ক হন। লোকসভা ভোটে এই আসনে তৃণমূলের লিড কমে হয়েছে ৫,৭৬৬। ঘাটাল বিধানসভায় লোকসভা নির্বাচনে পিছিয়ে পড়েছে বিজেপি। এই আসনটি পরবর্তী বিধানসভা নির্বাচনে ধরে রাখার চ্যালেঞ্জ তাদের কাছে। ২০২১ সালে জয়ের মার্জিন ছিল ৯৬৬। এবার সেখানে তৃণমূল এগিয়ে ৪,৪০৫ ভোটে।

মেদিনীপুরে উপনির্বাচন হবে। বিধায়ক জুন মালিয়া জিতে সাংসদ হওয়ায়। ২০২১ সালে জুন জিতেছিলেন ২৪,৩৯৭ ভোটে। এই বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের লিড কমে হয়েছে ২,১৭০। ফলে এই আসনেও ফোকাস রাখবে বিজেপি।

পুরুলিয়ার বলরামপুরে বিজেপি বিধায়ক, ২৭৩ ভোটে জিতেছিলেন। এই বিধানসভা ক্ষেত্রে এগিয়ে গিয়েছে তৃণমূল, মার্জিন ১,১৫০। জয়পুরে বিজেপি বিধায়ক থাকলেও এখানেও লোকসভা ভোটে লিড তৃণমূলের। বিধানসভা ভোটে বিজেপির জয়ের মার্জিন ছিল ১২,১০২। এবার লোকসভা নির্বাচনে তৃণমূল এগিয়ে গিয়েছে ৬,৫৬১ ভোটে।

কাশীপুর বিধানসভাতেও বিজেপির বিধায়ক রয়েছেন। জয়ের মার্জিন ছিল ৭,২৪০। এবার ১,৮৬৬ ভোটে এগিয়ে গিয়েছে তৃণমূল। ফলে এই আসনগুলি পরবর্তী বিধানসভা নির্বাচনে ধরে রাখতে চাইবে বিজেপি। বাঘমুণ্ডিতে রয়েছেন তৃণমূলের বিধায়ক, সেখানে এবার বিজেপি লিড নিয়েছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার রঘুনাথপুরে ৫,৩২৩ ভোটে জিতেছিল বিজপি। লোকসভা ভোটে এই বিধানসভা ক্ষেত্রে ৪৫৫ ভোটের লিড পেয়েছে তৃণমূল। এই আসনগুলি ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে রণকৌশল সাজাতে হবে বিজেপিকে।

বাঁকুড়ার শালতোড়া ২০২১ সালে চন্দনা বাউড়ি জেতেন ৪,১৪৫ ভোটে। সেখানে লোকসভা ভোটে ১১,১০০ ভোটে এগিয়ে গিয়েছে তৃণমূল। ছাতনায় বিজেপি বিধায়ক রয়েছেন, জিতেছিলেন ৭,১৬৪ ভোটে। এই বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের লিড ৫,৬৫৭। জেতা আসনগুলি ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ হবে গেরুয়া শিবির।

তৃণমূলের হাতে থাকা বড়জোড়া বিধানসভা ক্ষেত্রে লোকসভা ভোটে লিড নিয়েছে বিজেপি। তবে ইন্দাসে বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল, মার্জিন ছিল ৭ হাজার ২২০। লোকসভা ভোটে সেই বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের লিড ৯,১৪৭ ভোটের।

পূর্ব বর্ধমানে সব আসনেই তৃণমূল লিড পেয়েছে। তবে বিজেপির ফোকাস থাকবে কালনা ও পূর্বস্থলী উত্তরে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালনায় তৃণমূল জেতে ৭,৪৭৮ ভোটে। পূর্বস্থলী উত্তরে জিতেছিল ৬,৭০৬ ভোটে। লোকসভা নির্বাচনে কালনা ও পূর্বস্থলী উত্তরে তৃণমূলের লিড যথাক্রমে ১০,১৫৯ এবং ৩,২৩৮ ভোটের।

রানিগঞ্জ বিধানসভায় ২০২১ সালে তৃণমূল জিতেছিল ৩,৫৫৬ ভোটে। লোকসভা নির্বাচনে দাপুটে জয়েও এই বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের মার্জিন ৪,৪৫২। বীরভূমের রামপুরহাট বিধানসভা কেন্দ্রে ৮,৪৭২ ভোটে জেতেন আশিস বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের লিড এবার কমে হয়েছে ৬,৯৬১। এই আসনগুলিকেও টার্গেট করতে পারে বিজেপি। পূর্ব মেদিনীপুরের ১৬টির মধ্যে মাত্র একটি বিধানসভা ক্ষেত্রে তৃণমূল এগিয়ে। সেই পটাশপুরকেও শুভেন্দুরা নিশ্চিতভাবে টার্গেট করবেন ১৬-০ করার লক্ষ্যে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+