অমিত শাহ নন, কৃষ্ণনগরে ফের সভা নরেন্দ্র মোদীর! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাল বর্ধমানে, প্রধানমন্ত্রী কবে?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট কৃষ্ণনগরে। যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়।
হাইভোল্টেজ এই কেন্দ্রের দিকে নজর রাজনৈতিক মহলের। বিজেপি মরিয়া এই আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে।

কাল কৃষ্ণনগরে অমিত শাহের সভা আচমকাই বাতিল করা হলো। কৃষ্ণনগর কেন্দ্রের পাশাপাশি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা নির্ধারিত ছিল। কিন্তু আজ দুপুরে বিজেপির তরফে জানানো হয়েছে, অমিত শাহের সভাটি অনিবার্য কারণে বাতিল করা হলো।
যদিও অমিত শাহ কাল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী অসীম সরকারের সমর্থনে সভা করবেন। বেলা ১২টা নাগাদ সভাটি হবে মেমামির রসুলপুরে বিষ্ণুপুর যুব সংঘ পাঠাগার ময়দানে। মতুয়া সম্প্রদায়ের উদ্দেশে অসীমকে পাশে নিয়ে অমিত কোন বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে।
কৃষ্ণনগর কেন্দ্রটি নিয়ে আরও বেশি আলোড়ন তৈরি হয়েছিল ৭২ ঘণ্টার ব্যবধানে সেখানে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে। উল্লেখ্য, মার্চের ২ তারিখ কৃষ্ণনগরে জনসভা করে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ফের সেখানে দেশের প্রধানমন্ত্রীর সভা করতে আসাটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
মে মাসের প্রথম সপ্তাহেই নরেন্দ্র মোদী তিনটি জনসভা করবেন। ১৩ মে কৃষ্ণনগরের পাশাপাশি ভোট হবে বর্ধমান পূর্ব, বোলপুর লোকসভা আসনেও। এই তিনটি কেন্দ্রেই মে মাসে প্রথম দফায় নরেন্দ্র মোদী জনসভা করবেন বলে স্থির রয়েছে। জানা গিয়েছে, ৩ মে নদিয়া উত্তর বিজেপি সাংগঠনিক জেলার ডাকে তেহট্ট শ্যামনগর ফুটবল ময়দানে হবে মোদীর জনসভা। এ ছাড়াও বর্ধমান পূর্ব ও বোলপুর আসনে দলীয় প্রার্থীদের হয়ে সভা করবেন মোদী।
জানা যাচ্ছে, নরেন্দ্র মোদী মে মাসের ৩ তারিখই বর্ধমানে গোদা বালির মাঠে সভা করবেন। বর্ধমানে প্রচারে ঝড় তুলছে তৃণমূলও। ২ মে বর্ধমানে ইন্ডোর মিটিং সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন মেমারির গন্তার ফুটবল মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। ৩ মে মোদী যখন পূর্ব বর্ধমান জেলায় সভা করবেন, সেদিনই এই জেলার সমুদ্রগড় হাই স্কুল মাঠে মমতার জনসভা।
এ ছাড়াও ওইদিনই মাধবডিহির গোতানে মনসাডাঙা মাঠেও জনসভা রয়েছে মমতার। ৫ তারিখ বর্ধমানে রোড শো করবেন মমতা। ৬ তারিখ মমতার সভা শক্তিগড়ে রায়পুর কাশীয়ারায়। সেদিনই মঙ্গলকোটে লাল়ডাঙা ফুটবল মাঠে সভা অভিষেকের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications