Lok Sabha Vote 2024: পয়লা বৈশাখের আগেই রাজ্যে আরও বাহিনী, কোথায় বাড়তি নজরদারি জেনে নিন

লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কেন্দ্রে ভোট। এবার নিরাপত্তা নিয়ে বিশেষ তৎপর কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে কোনও ভাবে বসিয়ে রাখা যাবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।

আগামী ১ এপ্রিল রাজ্যের এসে পৌঁছবে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে প্রথম দফার জন্য ২৫ কোম্পানি বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, কোচবিহার থাকবে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৬ কোম্পানি বাহিনী থাকবে আলিপুরদুয়ারে। জলপাইগুড়িতে ৭ কোম্পানি বাহিনী মোতায়েন কমিশনের। এ ছাড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ২ কোম্পানি বাহিনী মোতায়েন কমিশনের।

Lok Sabha Vote 2024

এখনও পর্যন্ত রাজ্যে ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। ইতিমধ্যে ওই বাহিনী রাজ্যে আসতে শুরু করেছে। সিআরপিএফের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে ওই বাহিনীর অবস্থান এবং গতিবিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে হবে। সকাল ১০টার মধ্যে বাহিনী সংক্রান্ত রিপোর্ট ইমেল মারফত পাঠাতে হবে স্বরাষ্ট্রমন্ত্রকে।

প্রথম দফার ভোটের আগে রাজ্য পুলিশের ডিজিও বদল করা হয়েছে। রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছে কমিশন। তাঁর বিরুদ্ধে শাসক দলের উপরে পক্ষপাতের একাধিক অভিযোগ রয়েছে। সেকারণে লোকসভা ভোটে রাজীব কুমারের উপর আস্থা রাখতে পারছে না কমিশন। তাই আগে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+