ভোট দিলেই 'দিদি নং ১'-এ সুযোগ! মহিলাদের প্রলুব্ধ করছে তৃণমূল, চাঞ্চল্যকর অভিযোগ লকেটের
Lok Sabha Election 2024: সোমবার পঞ্চম দফার লোকসভা ভোট যে কেন্দ্রগুলিতে হবে তার মধ্যে রয়েছে হুগলি। বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
দুই দিদির লড়াইয়ে কে ১ নম্বর দিদি হবেন তার উত্তর মিলবে ৪ জুন। তার আগে দিদি নং ১ রিয়্যালিটি শো-কে রাজনৈতিক ফায়দা তোলার কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ লকেটের।

রচনা বন্দ্যোপাধ্যায় নবান্নে গিয়েছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ২১ ফেব্রুয়ারি দিদি নং ১ রিয়্যালিটি শো-র শ্যুটিংয়ে অংশ নেন। তারপরই রচনাকে তৃণমূল প্রার্থী করে লোকসভা নির্বাচনে। জানা গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই রিয়্যালিটি শো-তে অংশ নেওয়ার অনুরোধ করেন রচনা। তখন থেকেই তাঁর তৃণমূলে যোগদান নিয়ে চর্চা শুরু হয়েছিল।
Enough with the shameless tactics! Auditions for Didi No-1 near Rabindranagar Petrol Pump are a blatant attempt to manipulate voters in favor of TMC.
— Locket Chatterjee (Modi Ka Parivar) (@me_locket) May 15, 2024
This underhanded behavior must be shut down now to safeguard the integrity of our elections. pic.twitter.com/3by8K6u500
আজ চুঁচুড়ায় রচনার সমর্থনে জনসভায় এসে মমতা দাবি করেন, এবার লকেট হারবেন। তার কিছু পরেই লকেট সোশ্যাল মিডিয়া মারফত আনলেন চাঞ্চল্যকর অভিযোগ। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, চুঁচুড়ার রবীন্দ্রনগরে দিদি নম্বর ওয়ানের অডিশনের নাম একটি প্রোডাকশন হাউসের সঙ্গে টাই আপ করে করে সাধারণ মানুষকে তৃণমূলে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছে! নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি।
সেই অডিশনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে প্রচুর মহিলা অডিশন দিতে হাজির হয়েছেন। তাঁদের অনেকেই হুগলি লোকসভা কেন্দ্রের ভোটার। দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করেন রচনা, তিনি যখন লোকসভা নির্বাচনে প্রার্থী তখন এই ধরনের অডিশন চলতে পারে কিনা তার সদুত্তর দিতে পারেনি প্রোডাকশন হাউসের লোকজন।
চুঁচুড়ার রবীন্দ্রনগরে দিদি নম্বর ওয়ানের অডিশনের নাম একটি প্রোডাকশন হাউসের সঙ্গে টাই আপ করে করে সাধারণ মানুষকে তৃণমূলে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছে!
— Locket Chatterjee (Modi Ka Parivar) (@me_locket) May 15, 2024
নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি। pic.twitter.com/VvrDabaHnm
লকেট ভিডিও বার্তায় বলেন, রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের কাছে দিদি নম্বর ওয়ানের অডিশন চলছে। ভিডিও পেয়েছি। সেখানে তৃণমূলের জন্য ভোট চেয়ে ওই রিয়্যালিটি শো-এ সুযোগ দেওয়ার কথা কথা বলা হচ্ছে। পুরোটাই অবৈধ ও জালিয়াতি। তৃণমূল জি-র চ্যানেল ও প্রোডাকশন হাউসের সঙ্গে টাই আপ করেছে।
লকেটের অভিযোগ, ভোট দিলে ওই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অডিশনে ডাকা হয়েছে। নির্বাচন কমিশনকে বলছি, অবিলম্বে শ্যুটিং বন্ধ করার জন্য। এ সব কমিশন কেন দেখছে না? শ্যুটিংয়ের লোভ দেখিয়ে ভোট চাইছে, কিন্তু তৃণমূল মানুষকে পাকা বাড়ি, শৌচাগার করে দিচ্ছে না। রেশনে পোকা ধরা চাল দিচ্ছি, মায়ের কোল থেকে শিশু চলে যাচ্ছে, সেটা কেউ দেখছে না। এখন দিদি নম্বর ওয়ান দেখিয়ে ভোট দেওয়া হবে!
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications