Lok Sabha Vote 2024: ষষ্ঠদফায় রাজ্যে সার্বিক ভোট দান ৭৭.৯৯ শতাংশ, বিষ্ণুপুরে পড়ল সর্বাধিক ভোট ৮১.৪৭
শেষ হল ষষ্ঠ দফার ভোট গ্রহণ। রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্রে ছিল ভোট। হেভিওয়েট প্রার্থীদের সমাহার ছিল ষষ্ঠদফায়। প্রাক্তন বিচারপতি থেকে আইনজীবী, অভিনেতা তারকা প্রার্থীর সমাবেশ ছিল ষষ্ঠ দফার ভোটে। মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে ভোট গ্রহণ।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে ষষ্ঠ দফায় ভোট পড়েছে ৭৭.৯৯ শতাংশ। সর্বাধিক ভোট পড়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ৮১. ৪৭ শতাংশ। এই কেন্দ্রে তৃণমূল এবং বিজেপি প্রতিপক্ষ ছিলেন সুজাতা মণ্ডল এবং সৌমিত্র খাঁ। প্রাক্তন স্বামীস-স্ত্রী- লড়াই ছিল বিষ্ণুপুর কেন্দ্রে। তারপরেই রয়েছে তমলুক। সেখানে ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ। এই কেন্দ্রে একঝাঁক হেভিওয়েট প্রার্থী। বিজেপির অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের দেবাংশু, সিপিএমের সায়ন একেবারে জমজমাট কেন্দ্র ছিল এবার তমলুক।

সকাল থেকে তমলুকে একাধিক জায়গায় অভিজিৎ গাঙ্গুলিকে টার্গেট করে বিক্ষোভ হয়েছে। ঘেরাও করে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। তালিকায় তার পরেই রয়েছে ঝাড়গ্রাম। সেখানে ভোট পড়েছে৭৯.৬৮ শতাংশ। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হলেও শেষ বেলায় বিজেপি প্রার্থীকে ঘিরে মারধরের ঘটনা ঘটেছে ঝাড়গ্রামে।
তারপরেই রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে ভোট পড়েছে ৭৮.৯২ শতাংশ। ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার লড়াই ছিল দুই তারকার। একদিকে দেব আরেকদিকে হিরণ। সকালে কেশপুরে হিরণকে ঘিরে তুমুল বিক্ষোভ হয়েছে।
তারপরের স্থানে রয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। এটি বিজেপির এলাকা। এখানে ভোট পড়েছে ৭৬.৭৯ শতাংশ। বিজেপি প্রার্থীকে এখানে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। তারপরে রয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে তারকা প্রার্থী অগ্নিমিত্রা পল এবং জুন মালিয়া। সকালে কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া েতমন কিছু ঘটেনি মেদিনীপুরে। তারপরে তালিকায় রয়েছে কাঁথি (৭৫.৬৬শতাংশ), পুরুলিয়া(৭৪.০৯ শতাংশ)












Click it and Unblock the Notifications