Loksabha Vote 2024: বঙ্গে তৃতীয় দফা শান্তিপূর্ণ, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৩.৯৩ শতাংশ

সকাল থেকে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অসান্তি ছাড়া মোটের উপরে শান্তিপূর্ণ ভোট দানই হয়েছে রাজ্যে। তৃতীয় দফায় রাজ্যের চার কেন্দ্রে ভোট দান ছিল। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৩.৯৩ শতাংশ

এর মধ্যে মালদহ উত্তরে ভোটের হার ৭৩.৩০ শতাংশ। মালদহ দক্ষিণে ভোটের হার ৭৩.৬৮ শতাংশ। জঙ্গিপুরে ভোটের হার ৭২.১৩ শতাংশ এবং মুর্শিদাবাদে ভোটের হার ৭৬.৪৯ শতাংশ। মোট চার জায়গায় ভোট শান্তিপূর্ণই হয়েছে। মানুষ স্বতোঃস্ফূর্ত ভোটদান করেছেন।

Loksabha Vote 2024

সকাল থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে অশান্তির ছোঁয়া দেখা গিয়েছিল। মহম্মদ সেলিমের কেন্দ্রে একাধিক জায়গায় সিপিএমের এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। সেলিম সেই সব বুথে গিয়ে ভুয়ো এজেন্ট ধরেছেন। এই নিয়ে সেলিমের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তারি হয়েছে।

তৃণমূল কংগ্রেস ভুয়ো এজেন্ট দিয়ে ভোট করানোর চেষ্টা করেছে বলে অবিযোগ করেন বাম প্রার্থী। সেলিমকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে একাধিক জায়গায়। পুলিশ রীতিমতো এসকর্ট করে নিয়ে গিয়েছিল সেলিমকে। অন্যদিকে জঙ্গিপুরের একাধিক জায়গায় আইএসএপের সঙ্গে টিএমসির সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি সঙ্গে সঙ্গে সামাল দিয়েছে পুলিশ।

অন্যদিকে মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস সেনা শেখ ইয়াসিেনর বিরুদ্ধে গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। তিনি গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের জোড়াফুল চিহ্নে ভোট দিতে বলছিলেন। আবার ভোটারদের নানা ভাবে প্রভাবিত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।

মালদহ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্রের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বুথে ঢুকে তিনি ভোটারদের প্রভাবিত করছেন বলে কমিশনে নালিশ জানানা। পাল্টা বিজেপি প্রার্থী তৃণমূল নেতার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেন। এই নিয়ে ইংরেজবাজার এলাকায় তুমুল অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। সঙ্গে সঙ্গে বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে আবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে বুথে ঢুকে ভোটারদের প্রভাবিক করার অভিযোগ করা হয়। তার প্রতিবাদ করতেই শুরু হয় হাতাহাতি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালদহের রতুয়ায় বেশ কিছু বোমা উদ্ধার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+