Mamata On LS Election Results: তৃণমূল এগিয়ে ১৯২ বিধানসভা ক্ষেত্রে! ২০১৯-এর তুলনায় ভালো, দাবি মমতার
Mamata On LS Election Results: লোকসভা নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস ২৯টি আসনে জয়লাভ করেছে। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় কমেছে এগিয়ে থাকা বিধানসভা ক্ষেত্রের সংখ্যা।
তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সংবাদমাধ্যমে বিভ্রান্তিমূলক খবর খাওয়ানো হয়েছে। বিজেপির লজ্জা নেই বলেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা।

বিধানসভা ও লোকসভা নির্বাচন এক নয়। তা সত্ত্বেও লোকসভা নির্বাচন হলে তুলনায় আসে বিধানসভাকেন্দ্রিক ফলাফল। ২০২৬ সালে এ রাজ্যে পরবর্তী বিধানসভা নির্বাচন রয়েছে। ২০১৯ সালে লোকসভা ভোটের ফলে এ রাজ্যে ১৬৪টি বিধানসভা ক্ষেত্রে এগিয়ে ছিল তৃণমূল।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২১৫টি আসন পেয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করে। তারপর আরও কয়েকজন তৃণমূলে যোগদান করেন। ফলে সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে। যদিও এবারের লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল এগিয়ে রয়েছে ১৯২টি বিধানসভা ক্ষেত্রে।
উত্তরবঙ্গে তৃণমূলের ফল প্রত্যাশিত হয়নি। উত্তরবঙ্গের যে বিধানসভা ক্ষেত্রগুলিতে তৃণমূল এগিয়ে রয়েছে সেগুলি হলো- কোচবিহার দক্ষিণ, শীতলখুচি, সিতাই, দিনহাটা, নাগরাকাটা, মেখলিগঞ্জ, রাজগঞ্জ, মাল, চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, ইটাহার, কুশমণ্ডি, কুমারগঞ্জ, হরিরামপুর।
মমতা এদিন দাবি করেছেন অন্তত ৩৫টি আসনে তাঁরা জিতেছেন। কিন্তু ভোট লুঠ করে কয়েকটি সিটে হারানো হয়েছে। বিজেপি ২০১৯ সালে ১২১টি বিধানসভা ক্ষেত্রে এগিয়ে ছিল। এবার সেই সংখ্যা ৯০-এ নেমে এসেছে। দক্ষিণবঙ্গে যে কেন্দ্রগুলিতে তৃণমূল এগিয়ে সেগুলি হলো: সুতি, সাগরদিঘি, নবগ্রাম, খড়গ্রাম, রঘুনাথগঞ্জ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, নওদা, ভগবানগোলা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, নবদ্বীপ, স্বরূপনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, অশোকনগর, রাজারহাট-নিউ টাউন, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, মানিকতলা, কাশীপুর বেলগাছিয়া, সিঙ্গুর, চন্দননগর, পাণ্ডুয়া, ধনেখালি, হরিপাল, তারকেশ্বর, আরামবাগ, চন্দ্রকোণা, পটাশপুর, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, কেশপুর, দাঁতন, কেশিয়ারি, নারায়ণগড়, খড়গপুর, মেদিনীপুর, বলরামপুর, জয়পুর, মানবাজার, কাশীপুর, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর, তালড্যাংরা, ইন্দাস, খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গলসি, দুর্গাপুর পূর্ব, পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল উত্তর, বারাবনী, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট-গোপালপুর, গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াব্রুজ, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, ডোমজুড়, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনী, বিনপুর, বান্দোয়ান, রায়না, জামালপুর, কালনা, মেমারী, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, বোলপুর, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাঁসন, নলহাটি ও মুরারই।












Click it and Unblock the Notifications