TV9 Exit Poll For WB: তৃণমূল ২৪, কংগ্রেস ১, বিজেপি ১৭! টিভি নাইনের সমীক্ষায় কোন আসনে কে জিতবেন? কোথায় চমক?
TV9 Exit Poll For WB: লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটপর্ব মিটেছে। এবার ফলাফলের অপেক্ষা। বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় ৪ জুনের আঁচ পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
টিভি ৯-এর এগজিট পোলে ২০১৯ সালের তুলনায় বাংলায় তৃণমূলের আসন বাড়ার আভাস মিলেছে। কমবে বিজেপি ও কংগ্রেসের আসন সংখ্যা।

টিভি ৯-এর দাবি, সবচেয়ে বড় স্যাম্পেল সার্ভের মাধ্যমে তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা হয়েছে। সারা দেশে ১ কোটি মানুষের মতামতের ভিত্তিতে। বাংলায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২২টি, বিজেপি ১৮টি ও কংগ্রেস ২টি আসন।
এবারের লোকসভা নির্বাচনে টিভি নাইনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তৃণমূলের আসন ২টি বাড়ছে। বিজেপি ও কংগ্রেসের ১টি করে আসন কমছে। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূলের ইউসুফ পাঠান হারিয়ে দেবেন বলে এই সংস্থার বুথ ফেরত সমীক্ষায় আভাস।
কংগ্রেস শুধু মালদহ দক্ষিণের আসনটি ধরে রাখতে পারবে বলে আভাস মিলেছে এই বুথ ফেরত সমীক্ষায়। উত্তরবঙ্গে গেরুয়া ঝড় থাকলেও ২০১৯ সালের তুলনায় আসন কমবে বলে উল্লেখ করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, বালুরঘাট ও মালদহ উত্তরে বিজেপি প্রার্থীরা জিতবেন বলে সমীক্ষায় প্রকাশ।
রায়গঞ্জ ও আলিপুরদুয়ার বিজেপির হাত থেকে তৃণমূল ছিনিয়ে নেবে বলে আভাস মিলেছে টিভি নাইনের এগজিট পোলে। এ ছাড়া বিজেপি যে আসনগুলিতে জিততে পারে বলে সমীক্ষায় জানানো হয়েছে সেগুলি হলো- রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, আরামবাগ, কাঁথি, তমলুক, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর।
তৃণমূল কংগ্রেস যে আসনগুলিতে জিতবে সেগুলি হলো- আলিপুরদুয়ার, রায়গঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, ঘাটাল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম। এই সমীক্ষা মিললে তিরাশির বিশ্বকাপজয়ী কীর্তি আজাদ এবার তৃণমূলের টিকিটে ফের সাংসদ নির্বাচিত হবেন। ২০১১ সালের বিশ্বকাপজয়ী ইউসুফ পাঠানও সংসদে যাবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications