ফ্যাশন শো হলেও পাগলু ডান্স বাকি! ঘাবড়ে গিয়েছে তৃণমূল, প্রার্থী দেখে কটাক্ষ শুভেন্দুর, অভিষেককে হুঁশিয়ারি

TMC Candidates List: তৃণমূল কংগ্রেস বাংলার ৪২টি আসনে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে রাজ্যের মন্ত্রী, বিধায়কদের প্রার্থী করা হয়েছে। ভিনরাজ্যের তিনজনকেও প্রার্থী করা হয়েছে।

এই প্রার্থী তালিকা দেখে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাত্তা দিলেন না ইউসুফ পাঠানকেও।

TMC Candidates List

ব্রিগেডে জনগর্জন সভায় প্রার্থী তালিকা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুবিশাল র‍্যাম্প ধরে প্রার্থীদের নিয়ে হাঁটলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চের পিছনে জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল প্রার্থী পরিচিতি। এই পদ্ধতিকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, সব কর্পোরেট হয়ে গিয়েছে। আমি তো ওটাকে কোম্পানি বলি।

এর আগে যখন প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তখন তা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নয়, এবার হলো রবিবারে। ব্রিগেডের সমাবেশে। প্রার্থীদের পাশে নিয়ে হাঁটাও এই প্রথম। শুভেন্দু বলেন, ফ্যাশন শো হলো। পাগলু ডান্স বাকি রইল। এর সঙ্গে মা-মাটি-মানুষের সম্পর্ক নেই।

শুভেন্দুর কথায়, এ কারণেই তো আমি কোম্পানিটা ছেড়েছি ২১ বছর থাকার পর। অভিষেকের নাম না করে চোর, তোলাবাজ, হরিদাস বলে কটাক্ষও করলেন শুভেন্দু। বলেন, ভাইপো যেভাবে গুজরাতের মানুষকে অপমান করেছেন তাতে তাঁর বিরুদ্ধে গুজরাতের সব থানায় এফআইআর হবে।

শুভেন্দু আরও বলেন, নন্দীগ্রামে লোক মরল, নন্দীগ্রামের মহিলারা ইজ্জত, সম্ভ্রম দিলেন, আমরা খেটেখুটে গাঁয়ের লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করলাম। আর তারপরই উনি আলালের দুলাল চোরটাকে দিল্লি থেকে এনে নামালেন। তখনই বুঝেছি এ কী জিনিস!

তৃণমূলের প্রার্থী তালিকায় মন্ত্রী, বিধায়কদের উপস্থিতি দেখে শুভেন্দু বলেন, ঘাবড়ে গিয়েছে, ঘাবড়ে গিয়েছে। বহরমপুরে অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূলের হাতিয়ার ইউসুফ পাঠান। শুভেন্দু নিশ্চিত, অধীর হারবেন। তবে জিতবেন বিজেপি প্রার্থী নির্মল সাহাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+