Lok Sabha Election 2024: অভিষেকের ডায়মন্ড হারবারে বিজেপিকে জেতানোর ডাক মমতার! শ্লেষ শুভেন্দুর
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থীকে জেতানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র শ্লেষ শুভেন্দু অধিকারীর।
মেটিয়াব্রুজের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলীয় কর্মীদের পরিচিতি করাতে গিয়েই বিপত্তি ঘটান তৃণমূল সুপ্রিমো। যার ফলে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা।
{image-suvendubasirhatmamata-1717060140.jpg bengali.oneindia.com
মেটিয়াব্রুজ আসনটি পড়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে ২০১৪ ও ২০১৯ সালে টানা দু-বারের সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও তিনিই ফের প্রার্থী, লক্ষ্য হ্যাটট্রিক।
মমতা গতকাল জনসভার শুরুর দিকেই মারাত্মক ভুল করে বসেন। তিনি ভাষণের শুরুতে বলেন, এখানে আমাদের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাঁকে নিশ্চয়ই পরিচয় করিয়ে দিতে হবে না। এরপর অভিষেককে বলেন, "আয় তোকেও পরিচয় করিয়ে দিই পার্টির সবার মতো, আয়।"
এরপরই মমতা বলেন, তৃণমূল কংগ্রেসের চিহ্ন রয়েছে এক নম্বরে। সেই বোতামটি টিপবেন। সঙ্গে সঙ্গে ভুল শুধরে দেন অভিষেক। মমতাকে তিনি জানান, ইভিএমে এই কেন্দ্রে তৃণমূলের প্রতীক আছে দুই নম্বরে। তখন মমতা বলেন, ২ নম্বর বোতাম টিপবেন। দুই মানে ভিকট্রি চিহ্ন।
অভিষেককে জেতানোর আহ্বান জানান মমতা। বলেন, "ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক ও লোকসভা কেন্দ্র নিয়ে সব সময় ভাবে। ওকে মাঝে মাঝে বলি ভাই তুই পারিসও। তোর মতো কনস্টিটুয়েন্সি দেখতে কেউ পারবে না। এটা ভালো কাজ।"
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে যাননি। যদিও গতকাল বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি)-কে নিয়ে আমতলায় রোড শো করেন শুভেন্দু। তাঁর দাবি, মানুষ ভোট দিতে পারলে অভিষেক হারবেন।
আজ বসিরহাটে রেখা পাত্রর সমর্থনে নির্বাচনী জনসভা সেরে শুভেন্দু খোঁচা দেন মমতাকে। মোদীর বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন হওয়াকে মমতা কটাক্ষ করেছিলেন। তা নিয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি ওই বিষয়টিকে পাত্তা না দিয়ে, টেনে আনেন মেটিয়াব্রুজের সভার প্রসঙ্গ।
মমতার নাম না নিয়ে তিনি বলেন, ওঁর মাথার তার কেটে গিয়েছে। নইলে ডায়মন্ড হারবারে বলে ১ নম্বরে ভোট দিন। ১ নম্বরে তো বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। উনি নিজেই বিজেপিকে ভোট দিতে বলছেন। মোদীজির কলকাতার রোড শো দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ঠিক নেই। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের শেষ দফার জন্য প্রচারের আজই শেষ দিন। সকালে বারাসতের প্রার্থীর সমর্থনে রোড শো করার পর বসিরহাটে সভা করেন শুভেন্দু। বিকেলে তিনি দক্ষিণ ও উত্তর কলকাতায় রোড শো করবেন।












Click it and Unblock the Notifications