মুকুটমণি জেলযাত্রা ঠেকাতেই তৃণমূলে, শেখ শাহজাহানের যোগ্য বিকল্প! নথি দেখিয়ে খোঁচা শুভেন্দুর

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে রানাঘাটে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে কি তৃণমূলের টিকিটে লড়বেন মুকুটমণি অধিকারী? জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এই আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে বদ্ধপরিকর তৃণমূল। যদিও মুকুটমণি প্রসঙ্গে দুটি টুইটে তৃণমূলকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Lok Sabha Election 2024

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ পদযাত্রা করে তৃণমূল কংগ্রেস। পদযাত্রা শুরুর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেওয়ার পর, অভিষেকের পাশেই মিছিলে হাঁটতে দেখা যায় রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে।

পরে মুকুটমণির সঙ্গে মমতার সাক্ষাৎ করিয়ে দেন অভিষেক। মিছিলের শেষে মঞ্চে ভাষণও দেন মুকুটমণি। এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেন। যার একটিতে এক মহিলা মুকুটমণির বিরুদ্ধে এফআইআর করেছিলেন বলে দাবি শুভেন্দুর।

তৃণমূলের মুখপত্র জাগোবাংলা-সহ সংবাদমাধ্যমে প্রকাশিত সেই সংক্রান্ত খবরের স্ক্রিনশটও শুভেন্দু পোস্ট করেন। যাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছেন তাঁর স্ত্রী, তাও কিনা বিয়ের ১১ দিনের মধ্যেই, তেমন একজনকে দলে নিতে কেন তৃণমূল নারী দিবসের প্রাক্কালকেই বেছে নিল? প্রশ্ন তোলেন শুভেন্দু।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির রাজ্য নেতারা ইতিমধ্যেই তৃণমূল ও রাজ্য সরকারকে নারীবিদ্বেষী বলে তোপ দেগেছে। আজও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, নারীদের প্রতি সম্মান দেখাতে হলে তৃণমূলের সন্দেশখালিতে মিছিল করা উচিত।

এই আবহে তৃণমূলের নারী সম্মানের ধরনে যে মুকুটমণির মতো গার্হস্থ্য হিংসায় অভিযুক্ত একজন আদর্শ পোস্টার বয়, তেমনই দাবি ছিল শুভেন্দুর। পরে আরেকটি টুইটে শুভেন্দু তৃণমূলকে কটাক্ষ করে লিখেছেন, শেখ শাহজাহান বন্দি হওয়ার পর তাঁর আদর্শ বিকল্প টিএমসি পেল নারী নির্যাতন ও তাঁদের প্রতি অবমাননাকর শব্দ প্রয়োগে অভিযুক্ত মুকুটমণিকে দলে নিয়ে।

শুভেন্দু ১০ ফেব্রুয়ারি তিলজলা থানার তরফে আদালতে জমা দেওয়া চার্জশিটের কপি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। চার্জশিটের নম্বর 05/24, যাতে নাম রয়েছে মুকুটমণি অধিকারীর। অভিযোগকারিণী মহিলাকে নির্যাতন, তাঁকে ও তাঁর মায়ের কাছে ১ কোটি টাকা পণ চাওয়া ও আপত্তিকর ভাষা প্রয়োগের অভিযোগ রয়েছে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়কের বিরুদ্ধে।

শুভেন্দুর পোস্ট করা চার্জশিটের কপি অনুযায়ী, মুকুটমণি, তাঁর বাবা ও ভাইয়ের নাম রয়েছে চার্জশিটে। ৪৯৮এ, ৪২০, ৪০৬, ৫০৬, ৩৮৯, ৩৪ ও যৌতুক প্রথা নিষিদ্ধ সংক্রান্ত দণ্ডবিধি অনুযায়ী তিলজলা থানার পুলিশ চার্জশিট জমা করেছে বলে শুভেন্দুর দাবি।

শুভেন্দু কটাক্ষ করে লিখেছেন, এক মাসও হয়নি চার্জশিট জমা পড়েছে। ফলে জেলযাত্রা থেকে বাঁচতে মুকুটমণি তৃণমূলে যোগদান করতে মরিয়া ছিলেন, সেটা বুঝতে পারছি। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালেই কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দলে নিয়ে হাঁটলেন, সেটা বোধগম্য হচ্ছে না। এর মাধ্যমে তিনি কী বার্তা দিতে চাইলেন?

বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা বলেন, ওঁর বিরুদ্ধে অভিযোগ ছিল। মুকুটমণির ইচ্ছা ছিল লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার। কিন্তু তাঁর সম্পর্কে নানা তথ্য জেনে দল প্রার্থী করেনি। তাঁর দলত্যাগে বিজেপির ক্ষতি হবে না বলেই স্থানীয় স্তর থেকে জেনেছি। তবে এটা পরিষ্কার, পুলিশই চার্জশিটে নাম থাকা অভিযুক্তকে তৃণমূলে যোগদান করাতে তৎপর।

এই আবহে তৃণমূল মুকুটমণিকে প্রার্থী করে কিনা সেটাই দেখার। অন্তত শমীক ভট্টাচার্য থেকে পবন সিংকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল বিজেপিকে নিশানা করেছিল বাংলার ও বাংলার মহিলাদের প্রতি অসম্মানের অভিযোগ তুলে। পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য এক্স হ্যান্ডলে লিখেছেন, কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও ছিলেন মুকুটমণি। মামলার ২০ মাস পরেও তাঁকে বিজেপি বহিষ্কার করেনি। শুভেন্দুর ইগোকে আঘাত দিয়ে জমিদারদের বিরুদ্ধে মুকুটমণি সরব হতেই কি শুভেন্দুর বিরোধিতা? প্রশ্ন চন্দ্রিমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+