Lok Sabha Election 2024: হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী ঢুকবে! শাসককে মানসিক শক্তি সঞ্চয়ের বার্তা শুভেন্দুর

Lok Sabha Election 2024: চেনা ছ্যবি ফিরল বাংলায়! প্রথম তিন দফায় শান্তিপূর্ণ নির্বাচন হলেও চতুর্থ দফায় সম্পূর্ণ বদলে গেল পরিস্থিতি। একের পর এক জায়গায় অশান্তির খবর। বেলা বাড়তেই বিভিন্ন জায়গা থেকে উত্তেজনা বাড়তে শুরু করল।

ভাঙচুর করা হল দিলীপ ঘোষের (Dilip Ghosh) গাড়ি। এমনকি রক্তাত্ব হতে হল তাঁর সঙ্গে থাকা সিআইএসএফের দুই জওয়ানকেও। আর এরপরেই কড়া বার্তা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

Suvendu Adhikari

তাঁর দাবি, তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী কড়া হাতে পরিস্থিতি সামলেছেন বলে মন্তব্য বিরোধী দলনেতা। তবে আগামী চারজুনের ফলাফলের জন্য এখন থেকে শাসকদলকে মানসিক শক্তি সঞ্চয়ের বার্তাও এদিন দেন তিনি। বলেন, তেলেঙ্গানায় ভোট শেষ। আর এরপরেই হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী ঢুকবে। এমনকি শেষ দু'দফায় হাজার হাজার বাহিনী থাকবে বলেও এদিন মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

আজ দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত মনোনয়ন জমা দেন। আর তাতে সামিল হন নন্দীগ্রামের বিধায়ক (Suvendu Adhikari)। আর সেখানে চতুর্থ দফার হিংসা নিয়ে এমনটাই মন্তব্য করেছেন। তাঁর দাবি, কেন্দ্রীয় বাহিনীর জন্য তৃণমূল খেলতে পারছে না। তৃণমূলের কপালে দুঃখ আছে। গুন্ডামি যে করতে পারে সেই খবর আগে থেকেই ছিল বলে মন্তব্য করেন শুভেন্দু অধইকারী।

তাঁর (Suvendu Adhikari) কথায়, তৃণমূল যে কায়দায় নির্বচন করায় তা করতে পারছে না। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট ৯০ শতাংশ আছে। তাঁদেরকে ব্যবহার করা হচ্ছে বলে কার্যত বিস্ফোরক দাবি বিজেপি নেতার। এদিন কমিশনের প্রশংসাও করেন। বলেন, জেলার সিভিল অফিসাররা ভোট স্লো করাতে চাইছেন। কিন্তু ফেয়ার ইলেকশন করাতেঁ নির্বাচন কমিশন সবর কম ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি বিরোধী দলনেতার।

অন্যদিকে এদিন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তীর সমর্থনে বিজয় সংকল্প যাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে শিবপুর শান্তা সিং মোড় থেকে ওই বর্ণাঢ্য রোড শো শুরু হয়।

ওই রোড শো শেষ হয় হাওড়া ময়দানে। সেখানে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'হাওড়ায় পুরভোট করতে হবে। হাওড়ার নাগরিকদের পরিষেবা দিতে হবে। তারজন্য আগামী ২০ শে মে রথীন চক্রবর্তীকে হাওড়া থেকে জয়যুক্ত করতে হবে।' বলে রাখা প্রয়োজন, আইনি জটিলতায় হাওড়ায় পুরসভা নির্বাচন এখনও আটকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+