ত্রুটিযুক্ত নির্বাচনেও রাষ্ট্রবাদীরা ৩, চোরেরা শূন্য! নির্বাচনের নির্যাস নিয়ে ২০০ শতাংশ আত্মবিশ্বাসী শুভেন্দু
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের প্রথম দফায় উত্তরবঙ্গের তিনটি আসনে যেভাবে ভোট হয়েছে তাকে পুরোপুরি ত্রুটিমুক্ত বলছেন না শুভেন্দু অধিকারী। বলছেন, ত্রুটিযুক্ত নির্বাচন হয়েছে।
তা সত্ত্বেও কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসন তিনটি যে বিজেপি ধরে রাখবে, সে বিষয়ে ২০০ শতাংশ আত্নবিশ্বাসী রাজ্যের বিরোধী দলনেতা।

আজ খেজুরিতে শুভেন্দু বলেন, নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণে নিশ্চিতভাবে আমরা খুশি। তবে যদি বলেন ত্রুটিমুক্ত নির্বাচন, তাহলে আমি বলব ত্রুটিযুক্ত নির্বাচন হয়েছে। কিন্তু যে কায়দায় পঞ্চায়েত বা বিগত নির্বাচনগুলি রাজ্য প্রশাসনকে নিয়ে করেছিল, সেটা এবার করতে পারেনি।
শুভেন্দু জানান, ৯৫ শতাংশ বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতি, চললমান ওয়েব ক্যামেরা বা সিসিটিভি থাকায় বুথ চত্ত্বরে এবার কম্পার্টমেন্ট তুলে কে কোথায় ভোট দিচ্ছে তা দেখা এবার খুব বেশি করতে পারেনি কোচবিহারে ১৬-১৭টি, আলিপুরদুয়ারে ২টি, জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়িতে ১-২টি কেন্দ্রে ভোট লুঠ করেছে।
শুভেন্দু বলেন, ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে। কিছু জায়গায় এজেন্টদের মেরে বের করে দিয়েছে বা বসতে দেয়নি, এমন বুথে হাতে কালি লাগিয়ে বের করে দেওয়া, মৃত ভোটারের ভোটগুলি দেওয়ার মতো প্রক্সি ভোট ওরা (তৃণমূল) চালিয়েছে ভোটকর্মীদের একাংশকে নিয়ে।
যদিও শুভেন্দুর দাবি, এ সবে মার্জিনের ঊনিশ-বিশ হতে পারে। কিন্তু জেতার বিষয়ে ২০০ শতাংশ নিশ্চিত। নিশীথ প্রামাণিকের জয়ের ব্যবধান আগের তুলনায় দ্বিগুণের বেশি হবে। আলিপুরদুয়ারে মার্জিন ধরে রেখে আমরা বাড়াব। জলপাইগুড়িতেও অত্যন্ত ভালো ব্যবধানে বিজেপি জিতবে। ফলে আজকের নির্বাচনের নির্যাস রাষ্ট্রবাদীরা তিন, চোরেরা শূন্য।
উদয়ন গুহকেও জনগণ আজ টাইট দিয়ে রেখেছিল বলে মন্তব্য করেন শুভেন্দু। এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সভায় লোক হচ্ছে না। তথ্য ও সংস্কৃতি দফতর মিডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনৈতিক কর্মসূচির তথ্য পাঠাচ্ছে।
The District Information and Cultural Officers (DICOs) are district level Officers who have been assigned Election Duties by the Election Commission. They are bound to follow the Model Code of Conduct.
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) April 19, 2024
Why are they contacting various Journalists and asking them to collect… pic.twitter.com/Q3TaqcFxkp
শুভেন্দু বলেন, উত্তর দিনাজপুরে ১৪ হাজার লোকসংস্কৃতি শিল্পী ভাতা পান। সেখানে গিয়ে জানতে পেরেছি জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক ফোন করে বলছেন, তৃণমূলকে ভোট দিতে হবে। দেখি কী করে ওঁর চাকরি থাকে, যেখানে যেতে হয় যাব। যেখানেই এমন বলবে, রেকর্ড করে আমাকে পাঠান।
এরপরই শুভেন্দু বলেন, এমনিতে তো ১ হাজার টাকা করে দেয়। কীর্তনীয়ারা ভাতা পান না। এই রাজ্যে বিজেপি সরকার গড়লে প্রথম মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের মতো লোকপ্রসার শিল্পী, বার্ধক্য, বিধবা, দিব্যাঙ্গ, তফসিলি, কৃষক, জনজাতিদের ১ হাজার টাকার ভাতা বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে। সে কারণে বিজেপিকে আনুন।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক সভায় পা মেলাচ্ছেন লোকশিল্পীদের সঙ্গে। শুভেন্দু বলেন, গান গাওয়ার জন্য ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। ইন্দ্রনীলই ফোন করে এ সব করাচ্ছেন। আমরা অভিযোগ জানাব। সরকারি গ্রুপে রাজনৈতিক সভা, সরকারি বাসে চাপিয়ে সরকারি টাকায় শিল্পীদের রাজনৈতিক সভায় নিয়ে যাওয়া হচ্ছে।
শুভেন্দু আরও বলেন, মুর্শিদাবাদে শক্তিপুরে রামনবমীর মিছিলে হামলা চলেছে সিভিক ভলান্টিয়ারের বাড়ি থেকে। ফলে পুলিশমন্ত্রী এই ঘটনায় যুক্ত। এনআইএ তদন্তের আওতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আনা উচিত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications