শুভেন্দু বনাম অভিষেক তরজা তুঙ্গে! তাপস ও মুকুটমণিতে ফল ১-১, অভিজিতের যোগদানে সিবিআই খোঁচা

Lok Sabha Election 2024: রাজ্য রাজনীতিতে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি বড় রাজনৈতিক যোগদানের ঘটনা। আর তারই মধ্যে এক্স হ্যান্ডলে জমজমাট শুভেন্দু অধিকারী বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তরজা।

আজ বিজেপিতে যোগদান করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূলের পতাকা নিলেন অভিষেকের হাত থেকে।

Lok Sabha Election 2024 -
Abhijit Ganguly: বাংলার রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রয়োজন ছিল! স্বাগত জানিয়ে বললেন শুভেন্দু

এই দুটি রাজনৈতিক যোগদান কর্মসূচি মিটতেই একে অপরকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন আজ শহরে তৃণমূল কংগ্রেসের পদযাত্রা বের হয়। যার নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলেজ স্কোয়্যার থেকে এসএন বন্দ্যোপাধ্যায় রোড ধরে এসে ধর্মতলায় শেষ হয় মিছিল, সেখানে সভাও হয়। তার আগেই অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন মুকুটমণি। গতকালই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপস রায়। ফলে ২৪ ঘণ্টার মধ্যেই আপাতত ফল ১-১।

তাপস বিজেপিতে যেতেই অভিষেক নিশানা করেছিলেন প্রবীণ বিধায়ককে। বাড়িতে ইডি অভিযানের ২ মাসের মধ্যেই দলত্যাগের জন্য ওয়াশিং মেশিন কটাক্ষেও বিঁধেছিলেন। আজ মমতা তাপসের নাম না করেই বলেন, কেউ ইডি অভিযানের পরই ওয়াশিং মেশিনে যাচ্ছে। ইডির লোকেরাই বিজেপিতে যোগ দিতে বলছে।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদানের পর অভিষেক নিশানা করেন শুভেন্দুকে। নারদ ফুটেজের ছবির সঙ্গে আজ অভিজিৎকে শুভেন্দুর উত্তরীয় পরিয়ে দেওয়ার ছবি পোস্ট করে তিনি লেখেন, ১৮০ ডিগ্রি অবস্থান বদল। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া ব্যক্তি বিজেপিতে যোগ দিচ্ছেন যাঁদের মাধ্যমে, তাঁদের একজনের নাম সিবিআইয়ের এফআইআরে রয়েছে।

বাংলার ক্ষতির লক্ষ্যেই বিজেপি যে বিচারব্যবস্থাকে প্রভাবিত করছে সেই অভিযোগ অভিজিতের বিজেপিতে যোগদানে আরও জোরালো হলো, এমন বার্তাই দিয়েছেন অভিষেক। যদিও সেই এফআইএরকে হাতিয়ার করেই মুকুটমণির দলত্যাগ নিয়ে তৃণমূলকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু এক্স হ্যান্ডলে একটি এফআইআরের নথি ও কয়েকটি সংবাদমাধ্যমের কাটিং পোস্ট করেছেন। যার মধ্যে রয়েছে তৃণমূলের মুখপত্র জাগোবাংলাও। শুভেন্দুর দাবি, এফআইআরে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, বিয়ের ১১ দিন পরই মুকুটমণির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন তাঁর স্ত্রী।

সেই মুকুটমণিই ভাইপোর পাশে হাঁটছেন আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে দলীয় কর্মসূচিতে। ফলে এমন একজনই তো নারীদের প্রতি তৃণমূলের সম্মান প্রদর্শনের পোস্টার বয়, খোঁচা শুভেন্দুর। এদিকে, তাপস রায় বিধায়ক-সহ দলের সব পদ থেকে ইস্তফা দিলেও, মুকুটমণি বিজেপির অন্যান্য দলবদলুদের মতো বিধায়ক পদে ইস্তফা না দিয়েই তৃণমূলের পতাকা ধরলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+