Lok Sabha Election 2024: লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হবেন রচনা? কোন কেন্দ্র থেকে দেওয়া হতে পারে চমক?

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দিনক্ষণ আর কয়েক দিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে। তার আগে কিংবা ভোট ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী তালিকা প্রকাশ করবে।

তৃণমূল কংগ্রেসের হয়ে দেব ঘাটালেই প্রার্থী হচ্ছেন। নুসরত জাহানকে বসিরহাটে আর প্রার্থী করা হবে না বলেই সূত্রের খবর। মিমি চক্রবর্তীও যেভাবে রাজনীতি থেকে সরার বার্তা দিয়েছেন তাতে তাঁর যাদবপুর লোকসভা আসন নিয়ে জোর চর্চা।

Lok Sabha Election 2024: লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হবেন রচনা?

তৃণমূল কংগ্রেস লোকসভা ও রাজ্যসভায় সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের সাংসদ করে পাঠিয়েছে। গত লোকসভা নির্বাচনে দীপক অধিকারী (দেব), নুসরত জাহান, মিমি চক্রবর্তী সাংসদ নির্বাচিত হন। হেরে যান মুনমুন সেন। পরে শত্রুঘ্ন সিনহা তৃণমূলের টিকিটেই আসানসোলের সাংসদ হয়েছেন।

২০১৯ সালে প্রার্থী তালিকা ঘোষণার শেষ মুহূর্তে মিমি, নুসরতদের নাম উঠে এসেছিল। তবে এবার এই দুই ঘনিষ্ঠ বান্ধবীর টিকিট পাওয়ার সম্ভাবনা কম। ফলে দলের মধ্যেই নানা নাম নিয়ে চর্চা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে শেষ মুহূর্তে কারও নাম বাদ পড়ে যেতেই পারে।

এটা ঠিক, বেশ কয়েকজন বিদায়ী সাংসদকে টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস। এক সাংসদ বিজেপিতে যোগদান করতে পারেন বলে চর্চা চলছে। দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করে মোদীর লোক বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল-সহ বেশ কয়েকজন সাংসদকে এবার প্রার্থী করা হবে না বলেই তৃণমূল সূত্রে খবর। এক প্রাক্তন ক্রিকেটারকে রাজনীতির ময়দানে ফিরিয়ে সাংসদ করার পরিকল্পনা থাকলেও সেটাও আর হচ্ছে না বলে জানা যাচ্ছে। তবে জোরালোভাবেই উঠে এসেছে রচনা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রচনার 'সৌজন্য সাক্ষাৎ' হয়েছিল। রচনার আমন্ত্রণে সাড়া দিয়ে মমতা ২১ ফেব্রুয়ারি 'দিদি নম্বর ১'-এর শ্যুটিং সেরে এসেছেন। এবার রচনা লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন বলে জল্পনা চলছে।

যে জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব থাকে সেই সমস্ত জায়গায় তারকা প্রার্থী দিয়ে চমক দেওয়ার চল দেখা গিয়েছে লোকসভা ও বিধানসভা নির্বাচনে। সূত্রের খবর, রচনাকে যে আসনগুলিতে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে তার মধ্যে রয়েছে যাদবপুর। যেখানে বর্তমানে মিমি সাংসদ। এখান থেকে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে সাংসদ হয়েছিলেন মমতাও।

যদিও যাদবপুর আসনে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন শ্রমিক সংগঠনের এক নেতাও। জেলার কয়েকটি আসনে তাঁকে প্রার্থী করার কথা ভাবা হলেও আপাতত সেগুলি ধীরে ধীরে তালিকা থেকে বাদ পড়েছে বলে খবর। ফলে রচনার ভাগ্যে যাদবপুরের শিকে ছিঁড়লে অবাক হওয়ার কিছু নয়।

যদিও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তার কারণ যাদবপুরে সিপিআইএমের কেউ প্রার্থী হবেন। অনেকেই মনে করছেন, সুজন চক্রবর্তী প্রার্থী হলে টাফ ফাইট হতে পারে। তুলনায় মীনাক্ষী মুখোপাধ্যায়কে যাদবপুরে দাঁড় করানো হলে সেটা তৃণমূলের পক্ষে অ্যাডভান্টেজ হতে পারে। ফলে যাদবপুরের প্রার্থী চূড়ান্ত করার আগে তৃণমূলের নজর থাকবে সিপিআইএমের প্রার্থী তালিকার দিকেও। অপেক্ষা আর কয়েক দিনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+