Lok Sabha Election 2024: বাড়ি গিয়ে ভোট নিচ্ছে কমিশন, আসছে আরও ১০০ কোম্পানি বাহিনী
Lok Sabha Election 2024: হাতে গোনা কয়েকদিন বাদেই লোকসভা নির্বাচন শুরু। প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বাড়িতে বসে ভোটদান বা হোম ভোটিং প্রসেসের সুবিধা মিলছে। প্রথম দফার ক্ষেত্রে গত ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে বাড়িতে গিয়ে ভোট নেওয়ার পর্ব।
চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। উত্তরবঙ্গের তিন জেলার সঙ্গে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকেও হোম ভোটিং প্রসেস চলছে। একজন রিটার্নিং অফিসার তার সহযোগীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিতে শুরু করেছেন। সোমবার এরকম ভোট (Lok Sabha Electionj 2024) নিতে দেখা গেল রাজগঞ্জের সাহুডাঙ্গি এলাকায়।

জানা গিয়েছে, ৮৫ বছর বয়সের বেশি প্রবীণরা এবং অন্তত ৪০ শতাংশ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি, পুলিশ, দমকল, রেলকর্মী সহ এধরনের ১৮টি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত লোকজন এই সুযোগ পাবেন। যাঁরা বাড়ি বসে ভোট দিতে চান, তাঁদেরকে আগাম নির্দিষ্ট ফরমায় আবেদন করতে হবে।
সেই আবেদন গৃহীত হলে দু'জন নির্বাচনী অফিসার যাবেন ভোটগ্রহণ করতে। এদের মধ্যে একজন রিটার্নিং অফিসার, একজন ভিডিয়োগ্রাফার এবং নিরাপত্তারক্ষী থাকবেন। অন্যদিকে প্রথম দফার নির্বাচনের আগে আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়। এই বিষয়ে ইতিমধ্যে সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে বলেই খবর।
আগেই বাংলায় ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। আগামী প্রথম দফার নির্বাচনে বাড়তি বাহিনী পাওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। সেক্ষেত্রে যদিও ভিন রাজ্য থেকে পুলিশ আনার কথা ভাবা হচ্ছিল। কিন্তু আরও ১০০ কোম্পানি ফোর্স প্রথম দফার নির্বাচনের আগেই বাংলায় পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে প্রথম দফার নির্বাচনে ২৭৭ কোম্পানি বাহিনী নিশ্চিত হল বলেই খবর।
এই ১০০ কোম্পানি বাহিনীর মধ্যে ৫৫ কোম্পানি সিআরপিএফ, ৪৫ কোম্পানি সীমান্তরক্ষী বাহিনী থাকবে বলে খবর। যদিও প্রত্যেক বুথে আদৌও কী কেন্দ্রীয় বাহিনী থাকা সম্ভব? তা নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে সবরকম ব্যবস্থা কমিশন নেবে বলে ইতিমধ্যে আশ্বস্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications