Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: ডায়মন্ডহারবারে ভুয়ো এজেন্টের সঙ্গে হাতাহাতি প্রতিকুরের! যাদবপুরে অ্যাকশনে সৃজন

Lok Sabha Election 2024: প্রিসাইডিং অফিসার তৃণমূলের হয়ে কাজ করছেন। এমনটি অভিযোগ ডায়মন্ড হারবার কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের। এদিন তিনি আটকৃষ্ণ রামপুরের বুথে যান এবং ভুয়ো এজেন্টকে বুথ থেকে বের করেন। অন্যদিকে পাশের যাদবপুর কেন্দ্রের বারুইপুরে সকালে একের পর এক বুথছে এজেন্ট বসালেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

ডায়মন্ডহারবার কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান অভিযোগ করেছেন, শুক্রবার এজেন্ট ফর্ম বিলির পরে হামলায় হয় সিপিআইএম-এর বুথ এজেন্ট সোমনাথ দাসের ওপরে। তাঁর কাছ থেকে সই করা এজেন্ট ফর্ম ছিনিয়ে নেয় তৃণমূলের দুষ্কৃতীরা। তারপর এদিন সকালে সেই বুথে গিয়ে বসেন স্থানীয় তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর।

srijan pratikur

এদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে সিপিআইএম কর্মী সোমনাথ দাস যখন আটকৃষ্ণ রামপুরের ২৭১ নম্বর বুথে যান, সেই সময় তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর নিজেকে সিপিআইএম এজেন্ট বলে দাবি করেন। খবর পেয়ে সেখানে যান সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান।

তাঁকে দেখে ভুয়ো এজেন্ট বলেন, আপনি কে? সেই সময় সিপিআইএম প্রার্থী প্রিসাইডিং অফিসারকে ব্যবস্থা নিতে বলেন। কিন্তু তিনি ব্যবস্থা না নেওয়ায় সেক্টর অফিসারের কাছে নালিশ করেন প্রতিকুর রহমান। তারপরে সেক্টর অফিসার আসলে চ্যালেঞ্জ করতেই তঋণমূল নেতা বিশ্বনাথ নস্কর বুথ থেকে পালিয়ে যান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডায়মন্ডহারবারের সিপিআইএম প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড মডেল নিয়ে কটাক্ষ করেন।

অন্যদিকে, এদিন সকাল থেকে যাদবপুর কেন্দ্রের বিভিন্ন বুথে সিপিআইএম এজেন্টদের বের করে দেওয়া কিংবা ভয় দেখানোর অভিযোগ ওঠে। খবর পেয়েই সেইসব জায়গায় যান সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কোথাও কোথাও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি শান্তিপূর্ণ ভোটে বাধা তৈরি করছেন সিপিআইএম প্রার্থী। যাদবপুর লোকসভার বারুইপুর পূর্ব বিধানসভার যেসব বুথে এজেন্টদের ভয় দেখানো কিংবা বের করে দেওয়ার অভিযোগ উঠেছে, সেগুলি হল ১৫৩, ১৫৪, ১৫৫ ও ১৫৬ নম্বর বুথে।

অন্যদিকে, এই যাদবপুরেরই ভাঙড়ের ফুলবাড়িতে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের ওপরে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা আইএসএফের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বলেছেন, আইএসএফ হল ইন্ডিয়ান সন্ত্রাসবাদী ফ্রন্ট। তাঁর মূল নজর যে ভাঙড়ের দিকে তাও জানিয়েছেন সায়নী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+