Lok Sabha Election: ‘তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট ', বিকৃত করা হয়েছে অধীরের বক্তব্যকে, বলছে রাজ্যের পুলিশ
Lok Sabha Election 2024: 'তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়াও ভাল', ভাইরাল হওয়া অধীর চৌধুরীর ভিডিওটিকে বিকৃত করা হয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছে রাজ্য পুলিশ। লোকসভা নির্বাচনে রাজনৈতিক অভসন্ধি নিয়েই প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থীর (Adhir Chowdhury) বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলেও দাবি পুলিশের।
ইতিমধ্যে এই বিষয়ে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯/৫০০ এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলারুজু করা হয়েছে বলেও পিটিআই'য়ের খবরে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী (Lok Sabha Election 2024) মোর্তাজা হোসেনের সমর্থনে সভা করেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। সেই সভায় ছিলেন বাম নেতা তথা মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মহম্মদ সেলিম।

আর সেই সভায় অধীরের বক্তব্য রাখার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে দেখা যাচ্ছে, 'তৃণমূলকে ভোট দেওয়া মানে, তার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে জেতানো'। একবার কয়েক সেকেন্ডের ব্যবধানে ফের বিজেপিকে ভোট দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে প্রদেশ সভাপতিকে।
যদিও ভাইরাল হওয়া ভিডিও'র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে ভাইরাল হওয়া ভিডিও রাজ্যের রাজনীতিতে ঝড় তুলে দেয়। ভিডিও দেখিয়ে প্রদেশ সভাপতিকে কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল নেতৃত্ব। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও ভাইরাল হওয়া ভিডিও'র কথা শোনা গিয়েছে। যা রীতিমত প্রদেশ কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দেয়। ঘটনায় মেজাজ হারান বহরমপুরের কংগ্রেস প্রার্থী। আসলে তিনি ঠিকি কী বলেছেন তা শোনার কথাও বলেন।
আর এরমধ্যেই চাঞ্চল্যকর দাবি রাজ্য পুলিশের। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে ভিডিওটিকে বিকৃত করা হয়েছে। বক্তব্যের একটি নির্দিষ্ট বক্তব্যকে ইচ্ছাকৃত ভাবে ছড়ানো হয়েছে।
আর তা করা হয়েছে রাজনৈতিক অভিসন্দি থেকেই। বলছেন রাজ্য পুলিশের ওই আধিকারিকরা। কোথা থেকে ওই ভিডিও ভাইরাল করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এবং আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হচ্ছে বলেও জানিয়েছেন সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া রাজ্য পুলিশের শীর্ষ ওই আধিকারিক। আর এই তথ্য কিছুটা হলেও প্রদেশ সভাপতি অধীর চৌধুরীকে স্বস্তি দেবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
যদিও এই বিষয়ে কংগ্রেস নেতার কোনও বক্তব্য প্রতিবেদন লেখা পরজন্তব পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications