Lok Sabha Election 2024: ভাটপাড়ায় দাঁড়িয়ে বাংলার মানুষকে পাঁচ গ্যারান্টি মোদীর! জানেন তা কী?
Lok Sabha Election 2024: বাংলায় ২০১৯-এর থেকেও ভাল ফল করবে বিজেপি। ভাটপাড়ায় দাঁড়িয়ে বাংলার ফল নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বারাকপুর লোকসভা আসনে এবারও বিজেপি অর্জুন সিংকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর সমর্থনেই এদিন ভাটপাড়ায় সভা করতে আসেন প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi)।
আর সেই সভা থেকে তৃণমূল সরকারের দুর্নীতি সহ সন্দেশখালি, একাধিক ইস্যুতে আক্রমণ শানান। এমনকি 'চোর ধরো জেল ভরো' স্লোগান দিতেও এদিন শোনা যায় নরেন্দ্র মোদীকে। অর্জুন সিংয়ের খাসতালুক বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রচারে এসে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে আক্রমণ শানান প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi)।

এদিনের বক্তব্যে তাৎপর্যপূর্ণ ভাবে একাধিকবার রাম মন্দির এবং রামের নামে স্লোগান দিতে দেখা যায়। এমনকি বক্তব্যে বারবার হিন্দু, মুসলমান শব্দ উঠে এসেছে। আর তা বলতে গিয়ে বাংলার মানুষকে পাঁচ গ্যারেন্টি দেন নরেন্দ্র মোদী।
আর তাতে স্পষ্ট জানিয়ে দেন, মোদী থাকতে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ কখনই দেওয়া হবে না, রামের পুজো বাধা এবং রামনবমী পালন কেউ আটকাতে পারবে না, রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না পাশাপাশি সিএএ আইন কার্যকর হবে বলে জানিয়ে দেন। আর এটাই মোদীর গ্যারেন্টি বলেও বার্তা দেন নরেন্দ্র মোদী।
উদাহরণ দিয়ে এই প্রসঙ্গে আরও বলেন, ওসিবিদের সংরক্ষণ কর্নাটকে কংগ্রেস সব মুসলিমদের দিয়ে দিয়েছে। এই বিষয়ে বাংলাকে সতর্ক থাকতেঁ হবে। আদিবাসী, দলিতদের সঙ্গে অন্যায় এই দেশ মেনে নেবে না বলেও তোপ বিজেপি নেতার।
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রামের নাম বাংলায় নিতে দেয় না। এমনকি রামনবমীর বিরুদ্ধে কংগ্রেস এবং বামফ্রন্টও। মহান এই দেশ এই সমস্ত লোকেদের হাতে তুলে দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদী। পাশাপাশি তৃণমূল বিধায়কের মন্তব্যকে হাতিয়ার করেন আক্রমণ শানান। বলেন, বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখতে চান তৃণমূল নেতৃত্ব।
#WATCH | North 24 Parganas, West Bengal: Addressing a public rally in Barrackpore, PM Narendra Modi says, "Today I am giving 5 guarantees to Bengal. Till the time I am here, reservation will not be provided based on religion. Till the time I am here, no one can finish SC, ST, and… pic.twitter.com/SNcIS7ErQB
— ANI (@ANI) May 12, 2024
একই সঙ্গে ইন্ডি জোট এবং কংগ্রেসকেও আক্রমণ শানান। বলে রাখা প্রয়োজন, শনিবার রাতেই বাংলায় পৌঁছে যান।আজ রবিবার অর্জুন সিংয়ের সমর্থনে সভার পাশাপাশি ব্যাক টু ব্যাক সভা করবেন প্রধানমন্ত্রী। সভা করবেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে, বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে এবং হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications