Lok Sabha Election 2024: সাতদিনের মাথায় ফের বাংলায় মোদী! কলকাতায় থেকে করবেন ৬টি সভা

Lok Sabha Election 2024: ফের বাংলায় আসছেন নরেন্দ্র মোদী। ষষ্ঠ দফার নির্বাচনে প্রচার করতেই প্রধানমন্ত্রীর বঙ্গ সফর। আগামী ২৫ মে রাজ্যে ষষ্ঠ দফা। আট আসনে নির্বাচন হবে। সেগুলি হল বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং বিষ্ণুপুর লোকসভা।

এই আট কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি জায়গায় সভা করার কথা আছে প্রধানমন্ত্রীর ( Prime Minister Narendra Modi) । এমনকি রবিবার রাতে রাজভবনে থাকতেও পারেন তিনি। জানা গিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ১৯ মে এবং সোমবার রাজ্যে মোট ৬ টি সভা করবেন প্রধানমন্ত্রী। প্রথমেই যাবেন বাঁকুড়ায়।

Lok Sabha Election 2024

যেখানে এবারও সুভাষ সরকারকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর সমর্থনেই সভা করার আছে নরেন্দ্র মোদীর। সেখান থেকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ'য়ের সমর্থনে সভা করতে পারেন। এরপর রাতে কলকাতায় কাটাতে পারেন প্রধানমন্ত্রী। এমনটাই জানা গিয়েছে।

এরপর সোমবার ব্যাক টু ব্যাক সভা রয়েছে নরেন্দ্র মোদীর। মোট চারটি জনসভা করবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। যার মধ্যে প্রথমেই রয়েছে পুরুলিয়া। সেখানে এবারও জ্যোতিময় সিং মাহাতোকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর সমর্থনেই সভা করবেন প্রধানমন্ত্রী। এরপর কপ্টারে সোজা চলে আসবেন তমলুক এবং ঘাটাল কেন্দ্রে। যদিও দুই কেন্দ্রের জন্য একটিই সভা করবেন বারাণসীর বিজেপি প্রার্থী। তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা হবে।

এরপর ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে ব্যাক টু ব্যাক সভা হবে। প্রণত টুডু'কে এবার ঝাড়গ্রাম থেকে প্রার্থী করেছে বিজেপি, অন্যদিকে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। দুজনের সমর্থনেই থার্ড এবং চতুর্থ সভা করবেন নরেন্দ্র মোদী। অর্থাৎ আগামী ২৫ মে নির্বাচন হতে চলা আট কেন্দ্রের (Lok Sabha Election 2024) মধ্যে ৭ টি কেন্দ্রেই বিজেপি প্রার্থীদের হয়ে রবিবার এবং সোমবার প্রচার সেরে ফেলবেন তিনি। বাকি থাকল শুধু কাথি।

এবার সেখানে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর সমর্থনে প্রধানমন্ত্রী ফের কোনও সভা করবেন কিনা তা স্পষ্ট নয়। বলে রাখা প্রয়োজন, গত রবিবারই বাংলায় আসেন প্রধানমন্ত্রী। বারাকপুর থেকে শুরু করে হুগলি, হাওড়া, মোট চারটি সভা করেন তিনি। সাত দিনের মাথাতেই ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। যদিও সফর সূচি এখনও সরকারি ভাবে কিছু দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+