Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যদি কোনও দিন সুযোগ আসে! লোকসভা ভোটের আগে কনফিডেন্স কমছে মমতার, চেনালেন তৃণমূলের চোরদের

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রে ইন্ডিয়া জোটের সরকার গঠনের সম্ভাবনা দেখছেন না মমতা বন্দ্যোপাধ্যায়! আজ হাবরায় প্রশাসনিক সভায় তাঁর বক্তব্যে তেমনই ইঙ্গিত।

সরকারি প্রশাসনিক সভা এদিন রাজনৈতিক মঞ্চে পরিণত হলো। মমতার বক্তব্যের বেশিরভাগটাই ছিল সিএএ লাগু হওয়া।

Lok Sabha Election 2024

নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হতেই মতুয়া সমাজের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, মতুয়া, নমঃশূদ্রদের কয়েক দশকের দাবি মেটায় তা লোকসভা ভোটে তৃণমূলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ভোটবাক্সে ফায়দা তুলতে পারে বিজেপি।

মমতা এদিন চড়া মেজাজে জানিয়ে দিলেন, বাংলায় কাউকে নাগরিকত্বের অধিকার কাড়তে দেবেন না। ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেবেন না। জমিদারের বিরুদ্ধে নিজেকে বাংলার পাহারাদার বলে উল্লেখ করলেন। কিন্তু তারই মধ্যে যে কয়েকটি আসন নিয়ে চিন্তা বাড়ল মমতার, সেই ইঙ্গিত মিলল।

মমতা এদিন তাঁর বক্তব্যে বোঝাতে চান, নাগরিকত্বের আবেদন করলেই সেই মুহূ্র্তে আবেদনকারী অনুপ্রবেশকারীর তকমা পাবেন। ভোট দেওয়া নিয়ে দেখা দিতে পারে সংশয়। আরও নানাভাবে মানুষ কীভাবে সমস্যায় পড়তে পারেন, নিজের মতো করেই তা ব্যাখ্যা করেন মমতা।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ২০২০ সালে আইন পাস হলেও এত বছর পর রমজানের দিন কেন সিএএ লাগু করা হলো? বিজেপির ২-৩টি আসনে জেতার লক্ষ্যে। বিজেপির জুমলায় পা না দেওয়ার আহ্বান জানিয়ে মমতা মতুয়া সম্প্রদায়ের আস্থা অর্জনের চেষ্টা করেন বড়মার চিকিৎসার বন্দোবস্ত করা থেকে শুরু করে মতুয়া সম্প্রদায়ের জন্য নানা উন্নয়নের খতিয়ান দিয়ে।

এমন রাজনৈতিক তরজা চলতেই পারে। কিন্তু যেটা কানে লেগেছে তা হলো, মমতার উদ্বেগ বাড়ার সঙ্গে আত্মবিশ্বাস কমার কথা। এতদিন তিনি নানা সভায় বলে এসেছেন, কেন্দ্রে সরকারের পালাবদল হবে। নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী পদক্ষেপ প্রত্যাহার হবে নতুন সরকার এলেই। দুর্নীতি ফাঁসেরও কথা শোনা যেত। কিন্তু আজ সুর যেন অন্য!

তৃণমূলের তরফে মমতাকে দেশের প্রধানমন্ত্রী করার দাবিও তোলা হয়। যদিও ইন্ডিয়া জোটকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল ৪২টি আসনে প্রার্থী দিয়েছে। মমতা এদিন বলেন, আমার রাজ্যে কাউকে অধিকার কাড়তে দেব না। অন্য রাজ্য তাদের মতো করে দায়িত্ব নিক। যদি কোনও দিন সুযোগ আসে সিএএ কার্যকর করার সিদ্ধান্ত প্রত্যাহার হবে।

এই যদি কোনও দিন কথাতেই বোঝা যাচ্ছে, মমতা নিশ্চিতভাবেই মোদী সরকার ফের গঠনের সম্ভাবনা দেখছেন না। না হলে তিনি বলতেই পারতেন, ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় এলে এই আইন প্রত্যাহার করা হবে। এ ছাড়া মে মাসের মধ্যে কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলে তিনিই বাংলায় বাড়ি তৈরি করে দেবেন বলেও মন্তব্য মমতার।

এ সব বক্তব্য থেকেই লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন পড়তে পারার ইঙ্গিত স্পষ্ট। মমতার মঞ্চে এদিন দেখা গিয়েছে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতকে। মমতার বক্তব্যে মণিপুর প্রসঙ্গ উঠলেও ওঠেনি সন্দেশখালি ইস্যু। যদিও শেখ শাহজাহানের থেকে দূরত্ব বাড়ানোর ইঙ্গিত দিলেন।

মমতা বলেন, তৃণমূল করলে কালো, বিজেপি করলে ভালো। তৃণমূল করলে নোংরা, বিজেপি করলে ওয়াশিং মেশিনে সাদা। কালো থেকে সাদা। ওরাই চোরদের সবচেয়ে বড় নেতা। কে কত সম্পত্তি করেছে খোঁজ নিন। তৃণমূলকে চোর বলে বিজেপিকে জেতানো! সিপিআইএম বা এখান-ওখান থেকে আসা একজন-দুজন চোর হতে পারে। কেস চলবে। বিচার হবে। আইন আইনের মতো চলবে। ফলে দলবদলুদেরই চোর বলে চালিয়ে দিলেন মমতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+