Lok Sabha Election 2024: সন্দেশখালি ক্লাসিক উদাহরণ! আসন সংখ্যা জানিয়ে মমতাকে তোপ শাহের
Lok Sabha Election 2024: বাংলায় ২৪ থেকে ৩০ টি আসন পাবে বিজেপি! সংবাদমাধ্যম এএনআইকে দেওয় সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন অমিত শাহ (Amit Shah)। চারদফায় বাংলার মোট ১৮ টি লোকসভা আসনে নির্বাচন হয়ে গিয়েছে।
শাসকদলের দাবি, তৃতীয় দফার মধ্যেই বাংলায় তৃণমূলকে দু'হার তুলে আশীর্বাদ করেছে। বিজেপি তেমন কিছু করতে পারেনি বলেই দাবি। যদিও বাংলা থেকে ২৪ থেকে ৩০ টি আসন পাচ্ছেন বলেই আত্মবিশ্বাসী শাহ।

এছাড়াও এদিন সন্দেশখালি (Sandeshkhali) সহ সন্ত্রাস একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ শানান। বলেন, মোডাস অপারেন্ডি (Modus Operandi) তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে অন্যায় করো, লোকে তা নিয়ে কথা বললে তা লুকানোর চেষ্টা করো এবং ফের অন্যায় করা। সন্দেশখালি এর ক্লাসিক উদাহারণ। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কীভাবে সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে তা তুলে শাসকদলকে আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
তাঁর (Amit Shah) দাবি, ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশ কোনও তদন্ত করেনি। কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। মামলা বর্তমানে সিবিআইয়ের কাছে। যা লজ্জাজনক বলে মন্তব্য বর্ষীয়ান বিজেপি নেতা। সন্দেশখালি নিয়ে একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিও'র সত্যতা জাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। ভিডিও ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই ফের একবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে সন্দেশখালি নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য শাহের।
#WATCH कोलकाता: संदेशखाली घटना पर केंद्रीय गृह मंत्री अमित शाह ने कहा, "ममता बनर्जी ने एक कार्यशैली विकसित की है कि पहले जुल्म करो और जब लोग इस बारे में बात करें तो छुपाओ और फिर दोबारा जुल्म करो। सन्देशखाली इसका उदाहरण है। एक महिला मुख्यमंत्री की नाक के नीचे धर्म के आधार पर… pic.twitter.com/1bUYVjTL6m
— ANI_HindiNews (@AHindinews) May 15, 2024
পাশাপাশি নির্বাচনে বাংলার হিংসা নিয়েও রাজ্য প্রশাসনকে একহাত নেন। তাঁর কথায়, নির্বাচনের আগে এবং পরে যেভাবে বাংলায় হিংসা হয় তা দেশের অন্য কোথাও হয় না। এই প্রসঙ্গে গত বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনে হিংসার কথা তুলে ধরেন শাহ (Amit Shah)।
এমনকি একের পর এক বিজেপি কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন। এমনকি বিজেপি করলে শরীরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলেও তোপ। অন্যদিকে রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় ইন্ডি জোটের কোনও নেতার না যাওয়া নিয়েও আক্রমণ শাহের। দাবি, ভোট ব্যাঙ্কের জন্যই রামমন্দিরের অনুষ্ঠানে তাঁরা যাননি। মানুষ এর জবাব দেবে বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah)।
বলে রাখা প্রয়োজন, আগামী সোমবার অর্থাৎ ২০ তারিখ রাজ্য পঞ্চম দফার নির্বাচন রয়েছে। গুরুত্বপূর্ণ আট আসনে ভোট হবে। আর তার আগে শাহের দাবি গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications