Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলার আরও ৫ আসনে প্রার্থী দিল বামফ্রন্ট, অভিষেকের বিরুদ্ধে কাকে দাঁড় করাল সিপিআইএম?

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে রাজ্যের আরও পাঁচটি আসনে প্রার্থী দিল বামফ্রন্ট। আজ বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় দফতরে সেই ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

প্রার্থী দেওয়া নিয়ে আইএসএফের দর কষাকষিতে বামফ্রন্ট যে অসন্তুষ্ট সেটাও বোঝা গিয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে। আইএসএফের পর ডায়মন্ড হারবারে প্রার্থী দিল সিপিআইএম।

Lok Sabha Election 2024

ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএসএফ দাঁড় করিয়েছে মজনু লস্করকে। নওশাদ সিদ্দিকী প্রথমে এই আসন থেকে লড়াই করবেন বলে বারবার জানিয়ে এলেও তা হয়নি। এই ভোলবদলের কারণ নিয়ে প্রশ্নের উত্তরে নওশাদ বলছেন, তিনি দলের ঊর্ধ্বে নন।

আইএসএফের প্রার্থী দেওয়ার পর আজ সিপিআইএম প্রতীকুর রহমানকে ডায়মন্ড হারবারে প্রার্থী করল। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক এবং সাম্প্রতিক সন্দেশখালি আন্দোলনের মুখ হিসেবে উঠে আসা নিরাপদ সর্দারকে প্রার্থী করা হয়েছে বসিরহাট কেন্দ্র থেকে।

ব্যারাকপুর আসন থেকে সিপিআইএমের হয়ে লড়বেন দেবদূত ঘোষ। ঘাটাল আসনে সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্যায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বারাসত কেন্দ্র থেকে লড়াই করবেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষ। এদিন বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, ৩০টি আসনে লড়বেন বামফ্রন্টের প্রার্থীরা। জয়নগর ও মথুরাপুর আসনে প্রার্থী দেওয়া হবে। ১২টি আসনে বামেদের সমর্থনে লড়াই করবে কংগ্রেস। পুরুলিয়ায় একাই লড়বে ফরওয়ার্ড ব্লক।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, আইএসএফের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে আসন সমঝোতা নিয়ে। আবার একাধিকবার আসন সমঝোতা নিয়ে কথা বলার জন্য ডাকা হলেছে আসেনি। গতকাল তারা প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রথমেই তারা অনেক আসনে প্রার্থী দেবেন বলে ইচ্ছে প্রকাশ করেছিল। কথা চলার মধ্যেই প্রার্থী ঘোষণা করে তারা।

আইএসএফ জোট ভাঙার দায় বামেদের উপর চাপাতে চাইলেও তারা জোট রক্ষায় কতটা আন্তরিক ছিল পাল্টা সেই প্রশ্ন তুলেছে বামফ্রন্ট। বিমান বসু বলেন, বাস্তব ভিত্তি করে চলতে চাই, এটাই আমাদের সমস্যা। আলোচনায় দেরি করলে বিরক্তি লাগে। প্রার্থী ঘোষণার আগে আইএসএফের কেউ আমাদের সঙ্গে আলোচনা করেননি বা ফোন করেও বলেননি।

বিমান বসুর কথায়, আইএসএফের জন্ম ২০২১ সালে। আমাদের বলেছিল আটটা সিট লাগবে। ১৩টি সিটের নাম প্রকাশ করেছে। আমি একটাই প্রশ্ন করব তাদের যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি তাতে কি নির্বাচন লড়া সম্ভব প্রতিটি আসনে। আমাদের শ্রীরামপুর আসনের প্রার্থী প্রত্যাহার করতে বলা হয়েছিল। সেটা সম্ভব নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+