বাংলায় তৃণমূল ১৯, বিজেপি ২৩! ইন্ডিয়া টিভির জনমত সমীক্ষায় ফেভারিট পাঠান, কৃষ্ণনগর কি মহুয়ার সঙ্গে থাকবে?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। আজ ইন্ডিয়া টিভির জনমত সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এগিয়ে বিজেপি।
সমীক্ষার রিপোর্টে উল্লেখ, পশ্চিমবঙ্গে বিজেপি পাবে২৩টি আসন। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাবে ১৯টি। বাম-কংগ্রেসকে ফিরতে হবে শূন্য হাতেই। উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের আসন কমতে পারে। ভালো ফল হবে দক্ষিণবঙ্গে। মালদহ উত্তর, ঝাড়গ্রাম আসনটি খোয়াতে পারে বিজেপি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২টি, বিজেপি ১৮টি ও কংগ্রেস ২টি আসন পেয়েছিল। সেই নিরিখে বিজেপির পাঁচটি আসন বাড়ছে, তৃণমূলের কমছে ৩টি আসন। ইন্ডিয়া টিভির জনমত সমীক্ষার ফলে উল্লেখ, বহরমপুর ও মালদহ দক্ষিণ কেন্দ্রে জয়লাভ করবেন টিএমসি প্রার্থীরাই। তবে সমীক্ষা মিললে, মালদহ, মুর্শিদাবাদে আসন বাড়ানো তৃণমূলের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি আসন হাতছাড়া হতে পারে।
অধীর রঞ্জন চৌধুরীর খাসতালুক বহরমপুরে জিতবেন ইউসুফ পাঠান। ইন্ডিয়া টিভির জনমত সমীক্ষায় তেমনই আভাস। মালদহ দক্ষিণ আসনটি কংগ্রেসের গড় বলে এতদিন পরিচিত থাকলেও এবার তা তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নেবে বলে সমীক্ষায় উল্লেখ। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান আজই মনোনয়ন দাখিল করেছেন।
মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিল হয়েছিল। এবারের নির্বাচনে তিনিই কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী। যদিও বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের কাছে এবার মহুয়া হেরে যাবেন বলেই সমীক্ষায় আভাস মিলেছে। শুভেন্দু অধিকারীর গড় কাঁথি ও তমলুক আসন তৃণমূলের থেকে বিজেপি ছিনিয়ে নেবে বলে সমীক্ষায় প্রকাশ।
তৃণমূল কংগ্রেস যে আসনগুলিতে জয়লাভ করবে বলে এই চূড়ান্ত জনমত সমীক্ষায় দাবি করা হচ্ছে সেগুলি হলো- দমদম, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, হাওড়া, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, শ্রীরামপুর, ঝাড়গ্রাম, বোলপুর ও বীরভূম।
এই আসনগুলির মধ্যে ঝাড়গ্রাম লোকসভা আসনে গত লোকসভা নির্বাচনে জিতেছিল বিজেপি। সন্দেশখালির ঘটনার পরও বসিরহাটে তৃণমূলই জিতবে বলে আভাস মিলেছে। ঘাটালে দীপক অধিকারী (দেব)-এর হেরে যাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
বিজেপি দক্ষিণবঙ্গের কয়েকটি আসনও তৃণমূলকে হারাবে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে। বিজেপি জিততে পারে- কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, বারাসত, হুগলি, আরামবাগ, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর ও আসানসোলে।
এই আসনগুলির মধ্যে কৃষ্ণনগর, বারাসত, আরামবাগ, তমলুক, কাঁথি, ঘাটাল, বর্ধমান পূর্ব ও আসানসোল রয়েছে তৃণমূলের দখলে। ২০১৯ সালে আসানসোলে জিতেছিল বিজেপি, তবে বাবুল সুপ্রিয় পদত্যাগ করায় উপনির্বাচন হয়েছিল। তাতে জেতেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications