Lok sabha Election 2024: পশ্চিমবঙ্গে বিজেপি মমতাকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে? কী বলছে ABP-Cvoter সমীক্ষা
Lok sabha Election 2024: দুহাজার চব্বিশের এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল লোকসভা ভোটের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। ২৫ ডিসেম্বর রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাজ্য নেতাদের সঙ্গে বলে লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করবেন। তৃণমূল কংগ্রেসও লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।
আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় মোদী ম্যাজিক কতটা কাজ করবে, সেই প্রশ্নও বড় হয়ে দেখা দিয়েছে। তবে বিজেপি ও তৃণমূল কংগ্রেস ভোটারদের আকৃষ্ট করার রাজনীতি শুরু করে দিয়েছে। সেই পরিস্থিতিতে এবিপি নিউজ-সিভোটার জনমত সমীক্ষা চালিয়েছে, সেখানেই উঠে এসেছে বিজেপি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবেন, সেই তথ্য।

জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, ৫৪ শতাংশ মানুষ বলছেন, বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যয়কে চ্যালেঞ্জ জানাতে পারবেন। অন্যদিকে ৩৬ শতাংশ মানুষ বলছেন, বিজেপি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে পারবেন না। এরই পাশাপাশি ১০ শতাংশ মানুষ এব্যাপারে কোনও উত্তর দিতে রাজি হননি।
প্রসঙ্গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ১৮টি দখল করেছিল। পরে বাবুল সুপ্রিয় ও অর্জুন সিং তৃণমূলে চলে যান। অন্যদিকে তৃণমূল পেয়েছিল ২২ টি আসন। গত লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ বাংলায় ৩৪ টি সভা করেছিলেন। ওই নির্বাচনে তৃণমূলের দুর্গ বলে পরিচিত একাধিক আসনে জয় পেয়েছিল বিজেপি। বিজেপি পেয়েছিল প্রায় ৩৯ শতাংশ ভোট।
এরপর গত ২০২১-এর বিধানসভা নির্বাচনে এবার বিজেপি ২০০ পার এই স্লোগান দিয়ে মাঠে নেমে ৭৭টি আসন দখল করে। তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করে। যদিও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications