Lok Sabha Election 2024: দেশের মধ্যে সর্বোচ্চ ভোটদান বাংলাতেই! তিন কেন্দ্রে ভোট পড়ল ৭৭.৫৭ শতাংশ
Lok Sabha Election 2024: মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই প্রথম পর্বের ভোট মিটল! ২১ টি রাজ্য এবং কেন্দ্র শাসিত রাজ্যের মোট ১০২ টি লোকসভা আসনে আজ শুক্রবার ভোট হয়। ভোট হয় পশ্চিমবঙ্গের তিন আসনেও। যার মধ্যে ছিল আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।
কিন্তু ভোটগ্রহণ পর্ব শুরু হতেই একের পর এক অশান্তির খবর আসতে শুরু করে। তবে অশান্তির নিরিখে এদিন সবার নজর ছিল কোচবিহার লোকসভা আসনের দিকে। একের পর এক বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী থেকেছে এই লোকসভা কেন্দ্র (Lok Sabha Election 2024)। অশান্তি থাকলেও কিন্তু ভোটদানের ক্ষেত্রে নজির পশ্চিমবঙ্গের।

বিকেল ৫টা পর্যন্ত দেশের মধ্যে ভোটদানের হারে এগিয়ে রয়েছে বাংলা। কমিশনের (Election Commission of India) তথ্য অনুযায়ী, ৭৭.৫৭ শতাংশ ভোটদান হয়েছে তিন লোকসভা আসনে। যার মধ্যে বিকেল পাঁচটা পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে ৭৭.৭৩ শতাংশ। আলিপুরদুয়ারে ৭৫.৩৩ শতাংশ এবং জলপাইগুড়িতে ৭৯.৩৩ শতাংশ।
যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কমিশন সূত্রে খবর, কোচবিহারের নাটাবাড়িতে সবথেকে বেশি ভোট (Lok Sabha Election 2024) পড়েছে। প্রায় ৮২.১০ শতাংশ। আলিপুরদুয়ারের মাদারিহাটে ভোট পড়েছে ৬৮ দশমিক ৬৭ শতাংশ। যা সব থেকে কম ভোটের হারে।
এরপরেই রয়েছে ত্রিপুরা। দেশের মধ্যে ভোটদানের হারে দ্বিতীয় নম্বরে রয়েছে এই রাজ্য। কমিশনের তথ্য অনুযায়ী, ত্রিপুরা রাজ্যে ভোটদানের হাতে ৭৬ দশমিক এক। উত্তরপ্রদেশে ভোটিং হয়েছে ৫৭.৫৪ শতাংশ। এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজ্যে কত শতাংশ পোলিং হয়েছে-
#LokSabhaElections2024 | 77.57 % voter turnout was recorded in West Bengal Lok Sabha elections and 46.32 % in Bihar, an average of 59.71 % in the first phase till 5 PM. pic.twitter.com/xazUSvNmvt
— ANI (@ANI) April 19, 2024
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় ১৬ কোটিরও বেশি ভোটার ছিল। পুরুষ ভোটারের সংখ্যা ছিল 8.4 কোটি এবং মহিলা ভোটারের সংখ্যা ছিল ৮ দশমিক ২৩ কোটি। প্রথমবার ভোট দিচ্ছেন এমন ভোটারের সংখ্যা ছিল প্রায় ৩৬ লাখ। ২০ বছর থেকে শুরু করে ২৯ বছর বয়সের ভোটার সংখ্যা ছিল 3.51 কোটি। এদিন দেশ্রর ১০২ টি লোকসভা আসনে 1.87 লাখ ভোট কেন্দ্র ছিল। সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই ভোট হয়েছে।
যদিও পশ্চিমবঙ্গের তিন লোকসভা আসনের (Lok Sabha Election 2024) সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী ছিল। করা হয়েছে ওয়েবক্লাস্টিংও। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন।তবে বিক্ষিপ্ত কিছু জায়গায় অশান্তি হয়েছে বলে মেনে নিয়েছে কমিশন। তাছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই দাবি কমিশনের আধিকারিকদের।












Click it and Unblock the Notifications