Lok Sabha Election 2024: ভোটারদের হুমকি! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলল কমিশন
Lok Sabha Election 2024: তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে তাঁর বিরুদ্ধেই পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে কমিশন (Election Commission of India)। এখন দেখার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়। যদিও এই বিষয়ে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শাসকদলের (TMC)।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে সোমবার একটি চিঠি পাঠান। নির্বাচন কমিশনের (Election Commission of India) সচিব রাকেশ কুমার সেই চিঠি দেন। যেখানে লেখা হয়, গত ১০ এপ্রিল চোপড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে চুয়াগাড়ি গ্রামে বিতর্কিত বক্তব্য রাখেন তৃণমূল বিধায়ক হামিদুল রহমান।
যা ভারতীয় দন্ডবিধির ১৭১এফ, ৫০৬ ধারাকে লঙ্ঘন করেছে বলে চিঠিতে উল্লেখ নির্বাচন কমিশনের সচিবের। শুধু তাই নয়, জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৫এ(সি) ধারাও তৃণমূল নেতার বক্তব্যকে লঙ্ঘন করেছে বলে অভিযোগ।
বলে রাখা প্রয়োজন, উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ সামনে এসেছে। আর সে ভিডিও দিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিরোধীরা। এরপরেই তা খতিয়ে দেখা হয় কমিশনের তরফে।
দিল্লির নির্বাচন সদন কার্যত এই বিষয়ে হস্তক্ষেপ করে। তথ্য এবং ভিডিও খতিয়ে দেখে বিধায়কের বিরুদ্ধে অভিযোগের কার্যত প্রমাণ পান। এরপরেই এই বিষয়ে উদ্যোগী হয় কমিশন (Election Commission of India)। সরাসরি মুখ্য নির্বাচন কমিশনের দফতরে (Election Commission of India) এই বিষয়ে চিঠি দেয়। পুলিশ এবং নির্বচন কমিশনকে ব্যবস্থা নিতে বলে জাতীয় নির্বাচন কমিশন। এখন দেখার কী পদক্ষেপ কমিশন এবং পুলিশ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নেয়! সেদিকেই নজর সবার।
বলে রাখা প্রয়োজন, দার্জিলিং লোকসভার চোপড়া বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায় গত ২৬ এপ্রিল ভোট (Lok Sabha Election 2024) হয় সেই লোকসভা কেন্দ্রে। আর সেই ভোটের প্রচারে গিয়ে তৃণমূল বিধায়ক হামিদুল রহমান ভোটারদের হুমকি দেয় বলে অভিযোগ। তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। হুমকি তো কখনও বিতর্কিত মন্তব্য করে তৃণমূলকে বিপাকে ফেলেছেন। তবে এই বিষয়ে ইতিমধ্যে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব শাসকদল।












Click it and Unblock the Notifications