Lok Sabha Election: কোচবিহার থেকে অভিযোগের পাহাড়! কমিশন বলল, বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও ভোট শান্তিপূর্ণ

Lok Sabha Election 2024: কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছে। কিন্তু মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে জানাল নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রথম পর্যায়ে মোট ১০২ টি লোকসভা আসনে নির্বাচন ছিল। ছিল বাংলার তিন আসন অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। ভোটপর্ব শুরু হতেই একের পর এক জায়গা থেকে অশান্তির খবর আসতে থাকে।

সবথেকে বেশি অভিযোগ আসে কোচবিহার লোকসভা আসন (Lok Sabha Election 2024) থেকে। ভোট শেষে কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission of India) আরিজ আফতাব জানিয়েছেন, ২৬৯ টি অভিযোগ শুধুমাত্র কোচবিহার লোকসভা আসন থেকেই এসেছে। শুধু তাই নয়, এদিন মোট ৫৫৬ টি অভিযোগ জমা পড়েছে।

Lok Sabha Election 2024

যার মধ্যে আলিপুরদুয়ার ১৬২ টি অভিযোগ এবং জলপাইগুড়ি লোকসভা থেকে ১২৫ টি অভিযোগ জমা পড়েছে
। প্রত্যেকটি অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছেন আরিজ আফতাব। ভোটগ্রহন শেষে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, প্রথম দফায় ৫,৮১৪ টি বুথ ছিল। তিন কেন্দ্র মিলিয়ে মোট ভোটার সংখ্যা ছিল ৫৬,২৬,১০৮ টি।

অন্যদিকে এদিন তিন লোকসভা কেন্দ্রে ভোট কর্মী ছিলেন ২৭,৯০৭ জন। মাইক্রো অবজারভার ৫৮১ জন ছিলেন বলেও এদিন জানিয়েছেন আরিজ আফতাব। পাশাপাশি সব কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী ছিল বলেও জানিয়েছেন তিনি। । সব বুথের ওয়েব কাস্টিং হয়েছে। কিন্ত্যু এরপরেও কেন এত অভিযোগ তা নিয়ে প্রশ্ন উঠছে? এমনকি বাকি ৬ দফায় কি হবে তা নিয়েও আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে।

যদিও কমিশনের দাবি, দুই একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে। কিন্তু এই তিনটি কেন্দ্রে ভোট শান্তিপূর্ণ হয়েছে। অন্যদিকে এদিন মোট ১২ জন গ্রেফতার হয়েছে বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। যার মধ্যে ১০ টি প্রিভেনটিভ অ্যারেস্ট ও ২ টি স্পেশিফিক অ্যারেস্ট। সব গ্রেফতারই কোচবিহার জেলায় বলে জানানো হয়ছে।

মোট ১২১ টি কিআরটি ছিলো আজ তিন জেলায়। ৪৫ টি কুচবিহারে, ২৭ টি আলিপুরদুয়ারে এবং ৪৩+৬=৪৯ টি জলপাইগুড়ি তে। মোট ১০ টি বোমা উদ্ধার করা হয়েছে। কোথায় কোনো বোমা ফাটার ঘটনা ঘটেনি। সবকটি বোমাই কোচবিহার থেকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত বেআইনি ১৪.১১ কোটি টাকানগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি কমিশনের ((Election Commission of India)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+