Lok Sabha Election 2024: সকালে উঠে মেসোর বাড়ি ছুটছ! কমিশনকে নয়া নাম দিলীপ ঘোষের
Lok Sabha Election 2024: শোকজের পরেও 'অপ্রতিরোধ্য' দিলীপ ঘোষ! নির্বাচন কমিশনকে 'মেসোমসাই' বলে কার্যত কটাক্ষ। গত কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কু-ভাষায় আক্রমন শানান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি (Dilip Ghosh)। কার্যত পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
ইতিমধ্যে এহেন মন্তব্যে দিলীপ ঘোষকে শোকজ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব (BJP)। এমনকি নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফেও শোকজ করা হয়েছে।

কিন্তু এরপরেও লাগামহীন দিলীপ। তৃণমূলকে আক্রমন করতে গিয়ে নির্বাচন কমিশনকেও (Election Commission of India) একহাত নিলেন। 'মেসোমসাই' বলে আক্রমন বর্ধমান -দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর। বলেন, আইনি লড়াই আইনি ভাবে হবে। কিন্তু একটা চিঠি দিতে তৃণমূলের ১০ জন গেছেন, তা দেখে আমি অবাক। এমন কী হয়ে গেছে, যে সকালে উঠে মেসোর বাড়ি দৌড়াছো! তোমরাও তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে কী না বলেছ। 'মেসোমসাই'য়ের কাছে আমরা তো যাই না। কান মুলে দিতেও বলি না। রাস্তায় রাজনীতি করতে পারছে না বলেই এভাবে নির্বাচন কমিশনে তৃণমূলকে যেতে হচ্ছে বলেও কটাক্ষ বিজেপি নেতার।
আর এহেন মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর তরজা। এহেন মন্তব্যে কমিশনের কাছে কড়া পদক্ষেপের আর্জি তৃণমূল কংগ্রেসের। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, প্রথমে মুখ্যমন্ত্রীকে কু ভাষায় আক্রমন, এরপর কমিশনকে মেসোমসাই বলে আক্রমন। বারবার তিনি মোডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করছেন। আর এক্ষেত্রে উচিত কমিশনের কড়া পদক্ষেপ নেওয়া। আগামিদিনে যে দিলীপ ঘোষ প্রার্থী হতে না পারেন সেই ব্যবস্থা কমিশনের নেওয়া উচিত বলেও তোপ দাগেন তৃণমূল নেতা।
এমনকি এই বিষয়ে কমিশনের কাছে পদক্ষেপের দাবি জানিয়েছেন সিপিএম তথা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী। কমিশনে মোদী নিজের লোক বসিয়েছেন। আইনও বদলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছের লোক হিসাবে দিলীপ ঘোষ কমিশনকে 'মেসোমসাই' বলেছেন বলে কটাক্ষ বামনেতার। এতে মানুষের কি হবে? প্রশ্ন তাঁর।
বলে রাখা প্রয়োজন, মুখ্যমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমনের ঘটনায় ইতিমধ্যে দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দুর্গাপুর থানায় এক মহিলা এই অভিযোগ দায়ের করেছেন। ৫০৪, ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে দুর্গাপুরের সিটি সেন্টার পুলিশ ফাঁড়িতে আরও একটি অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে। বেশ কয়েকজন তৃণমূলপ্নথী আইনজীবী এই অভিযোগ দায়ের করেছেন।












Click it and Unblock the Notifications