Lok Sabha Election 2024: এখনও পরাধীন, বাংলাতেও স্বাধীনতার প্রয়োজন আছে! তোপ অর্জুনের

Lok Sabha Election 2024: কাশ্মীরের মতো বাংলাতেও স্বাধীনতার প্রয়োজন আছে। পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনও আমরা পরাধীন। এই ভাষাতেই তৃণমূল এবং তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন অর্জুন সিং (Arjun Singh)। টিকিট না পেয়ে ফের বিজেপিতে যোগ দিয়েছেন।

দলবদলের পর ফের বারাকপুর লোকসভা কেন্দ্র (Barrackpore Lok Sabha constituency) থেকে অর্জুন সিংকে প্রার্থী করেছে বিজেপি। এরপরেই আজ রবিবার তাঁর সমর্থনে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)।

Lok Sabha Election 2024

আর সেই সভা থেকেই কড়া ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন অর্জুন সিং (Arjun Singh)। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক কাজ করেছেন। কাশ্মীর সহ দেশজুড়ে উন্নয়ন হয়েছে।

আর তা বলতে গিয়ে বারাকপুরের বিজেপি প্রার্থীর (Arjun Singh) দাবি, আমরা এখনও স্বাধীন নয়, বাংলাতেও স্বাধীনতার প্রয়োজন আছে। মমতা আমাদের গুলাম ভাবে। পুলিশ প্রশাসনকে সামনে রেখে অত্যাচার করা হচ্ছে বলে তোপ অর্জুন সিংয়ের। আর এই সমস্ত বিষয় থেকে মানুষ মুক্তি চাইছেন বলেও মন্তব্য। পাশাপাশি সন্দেশখালি, সিএএ সহ সহ একাধিক ইস্যুতেও তৃণমূলকে আক্রমণ শানান বিজেপি নেতা।

অন্যদিকে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar)। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যকে হাতিয়ার করেও আক্রমণ শানান। বলেন, জামিন পাওয়ার পরেই কেজরিওয়াল বলেছেন, ফের যদি প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে যাবেন।

জেলে বসে উনি ভালো জ্যোতিষ চর্চা করেছেন বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের। তাঁর কথায়, সে দিন আসছে। ঠিকই পূর্বাভাস উনি দিয়েছেন বলেও তোপ। এই প্রসঙ্গে একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন এই বিজেপি নেতা (Sukanta Majumdar)। পাশাপাশি বারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং পুলিশ প্রশাসনকেও আক্রমণ শানান।

বলেন, কোন পুলিশ আধিকারিক রাতে পার্থ ভৌমিকের সঙ্গে যোগাযোগ করছেন সব তথ্য আমাদের কাছেও আছে। ঠিক সময় সেই সমস্ত তথ্য সামনে আনার হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সব রয়েছে বলেও স্মরন করেন তিনি।

বলে রাখা প্রয়োজন, আজ রবিবার অর্জুন সিংয়ের পাশাপাশি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে, বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে এবং হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। সেই সভা থেকে প্রধানমন্ত্রী (Modi) কী বলেন সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+