Lok Sabha Election 2024: মিথ্যা আর অশান্তি পাকাতে ভগবান কাউকে পাঠায় না! মোদীকে তোপ মমতার
Lok Sabha Election 2024: ভগবান কাউকে মিথ্যা কথা বলতে পাঠায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Pm Modi) তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনের প্রচারে আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সভা করতে যান। আর সেখান থেকেই একাধিক ইস্যুতে বিজেপি এবং মোদীকে তীব্র আক্রমণ শানান।
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, নির্বাচনে (Lok Sabha Election 2024) মুখ থুবড়ে পড়বে। পরাজয়ের আতঙ্কে রয়েছে। আর তাই অর্থহীন কথা বলছে বলে তোপ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে ইশ্বরের সন্তান বলে দাবি করেছেন। এদিন এই বিষয়ে হাতিয়ার করে মোদীকে তীব্র আক্রমণ শানান প্রশাসনিক প্রধান। বলেন, ভগবান কাউকে মিথ্যা কথা বলতে কিংবা অশান্তি তৈরি করতে পাঠান না।
শুধু তাই নয়, মমতা এদিন আরও বলেন, " ঈশ্বর না কী তাঁকে তৈরি করেছেন। জগন্নাথ দেব ওঁর ভক্ত। বলে দিচ্ছি, তাহলে আপনার মন্দির তৈরি করে দেব। তুলসী, ধূপ দিচ্ছি। খাও - দাও বসে থাকো। দেশটাকে বিক্রি করতে হবে না। "
এদিন তৃণমূল সুপ্রিমো আরও বলেন, "বিজেপির মতো বড় চোর নেই। বিজেপি না করলে কাদা। আর বিজেপি করলে সাদা? " শুধু তাই নয়, প্রধানমন্ত্রী "হারাতঙ্ক" রোগে ভুগছেন বলেও এদিন কটাক্ষ ছুঁড়ে দেন। মুখ্যমন্ত্রী বলেন, আমি বিভেদের রাজনীতি করি না। হিন্দু ধর্ম বিশ্বাস করি না, এমনটাই ওরা (পড়ুন- বিজেপি) প্রচার করে।
কিন্তু আমি একজন ব্রাহ্মন পরিবারের মেয়ে। ধর্ম বিজেপির থেকে শিখব না, সার্টিফিকেট নেওয়ারও প্রয়োজন নেই। কার্যত ররনং দেহী মেজাজে বিজেপিকে আক্রমণ নেত্রীর। তাঁর দাবি, বিজেপি মানুষের মধ্যে বিভেদের রাজনীতি করে। মতুয়াদের সঙ্গে প্রতারণা করেছে বলেও তোপ।
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে দাঁড়িয়ে সন্দেশখালি নিয়েও আক্রণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, নতুন করে সন্দেশখালিতে পরিকল্পনা করা হচ্ছে। অশান্তি বাঁধানোর চেষ্টা চলছে। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার কথাও বলেন এদিন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি সন্ন্যাসী ইস্যুতেও এদিন কার্যত তাঁর মন্তব্যের সাফাই দেন। রামকৃষ্ণ মিশনের জন্য কি কি কাজ করেছেন সেই সংক্রান্ত তথ্য তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications