Exclusive: অর্জুন সিংয়ের সঙ্গে বিজেপিতে যাচ্ছেন তৃণমূলের সাংসদ, কাল কখন যোগদান?
Lok Sabha Election 2024: তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা। অর্জুন সিং ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসে টিকিট না পাওয়া আরেক সাংসদ যোগ দিচ্ছেন বিজেপিতে।
আজ রাতেই অর্জুন ও তৃণমূলের সেই হেভিওয়েট সাংসদ দিল্লির বিমান ধরছেন। কাল দিল্লিতে বিজেপিতে যোগদান বিকেল তিনটের সময়।

অর্জুন সিং আজ সকাল থেকেই বলছিলেন, তিনি বিজেপিতে যাচ্ছেন। দিল্লি না কলকাতা, কোথায় যোগদান হবে সেটা জানাবেন পরের দিকে। বেলা দেড়টা নাগাদ তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, রাত সাড়ে ৮টায় দিল্লির বিমান ধরবেন। কাল সেখানেই বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান।
অর্জুন আরও জানিয়েছিলেন, তৃণমূলের এক বড় মাথাও বিজেপিতে যোগ দিতে চলেছেন। তবে তিনি সাংবাদিকদের কাছে নাম বলেননি। সাংবাদিকরা প্রশ্ন রেখেছিলেন, ওই নেতা উত্তর ২৪ পরগনার কিনা। জবাবে অর্জুন বলেন, অন্য কোনও জেলার হতে পারেন।
এতেই শুরু হয় জল্পনা। চলতে থাকে খোঁজ। অবশেষে জানা গেল, কাঁথির শান্তিকুঞ্জের অধিকারী পরিবারের আরও এক সদস্য নাম লেখাচ্ছেন বিজেপিতে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই অধিকারী পরিবার চক্ষুশূল হয়ে উঠেছিল তৃণমূলের।
শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী আজও তৃণমূলেরই সাংসদ। কিন্তু তাঁদের রাজনৈতিক কর্মসূচিতে ডাকা দূরের কথা, তৃণমূলের নেতা-নেত্রীরা এই দুই সাংসদ সম্পর্কে চূড়ান্ত অবমাননাকর বক্তব্য চালিয়ে গিয়েছেন লাগাতার। কাঁথি ও তমলুকে শিশির ও দিব্যেন্দুকে প্রত্যাশিতভাবেই টিকিট দেওয়া হয়নি।
শিশির অধিকারীর কাঁথি লোকসভা কেন্দ্রে সৌমেন্দু অধিকারীকে বিজেপি প্রার্থী করেছে। তমলুকের সাংসদ দিব্যেন্দু। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই প্রার্থী হতে চলেছেন বলে খবর। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের দুই আসনে অধিকারী পরিবারের প্রার্থী দাঁড় করানোয় আপত্তি রয়েছে শুভেন্দু অধিকারীর।
দুটি আসনই তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেওয়ার প্রত্যয়ী শুভেন্দু। প্রথমে তাঁকে কোনও আসনে দাঁড় করিয়ে কেন্দ্রীয় মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। শুভেন্দু রাজি হননি। আপাতত তিনি বাংলা থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাতকেই পাখির চোখ করেছেন।
পরিবারতন্ত্রের তির যাতে ধেয়ে না আসা সে কারণে শুভেন্দু শান্তিকুঞ্জের কাউকেই প্রার্থী করতে চাননি। কিন্তু যেহেতু শুভেন্দুর ভাই ও বাবা দুজনেই সাংসদ, সে কারণে অন্তত একটি আসনে কাউকে দাঁড় করাতে অনড় ছিল বিজেপি। ফলে বেছে নেওয়া হয় ইতিমধ্যেই বিজেপিতে যোগ দেওয়া সৌমেন্দুকে। দিব্যেন্দু গতকালই জানান, শুভেন্দু তাঁর অগ্রজ, ফলে তিনি আর তৃণমূলে নেই। তারপরই আজ দিল্লির পথে দিব্যেন্দু।
দিব্যেন্দুর দলবদলের জল্পনা ছিল অনেক দিন ধরেই। সূত্রের খবর, তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দুকে আর প্রার্থী করা হবে না। তবে কোনও বড় পদ দিতে তৈরি বিজেপি, যাতে দিল্লিতেও তাঁর দফতর থাকে। শিশির অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন, কাঁথিতে বিজেপির হয়ে প্রচার করবেন। তমলুকের প্রার্থীর নাম এখনও সরকারিভাবে ঘোষণা করেনি বিজেপি। ফলে দিব্যেন্দু কাল বিজেপির পতাকা ধরে নিয়ে রাজ্যে ফিরে প্রচারে ঝাঁপাবেন বলেই জানা যাচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications